বৃহস্পতিবার ২২ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২১ অক্টোবার ২০২৬ ০৭:৪৭ পি.এম

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

জামালপুর পৌর শহরের বিভিন্ন বেকারি ও খাবার হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মেয়ারোত্তীর্ণ খাবার পরিবেশনের অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর, ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর পৌর শহরের ব্যস্ততম এলাকা গেইটপাড় এবং পাঁচরাস্তা মোড়ে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীন কাওছার।

 

অভিযান সূত্রে জানা যায়, সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে শহরের বেকারি ও রেস্তোরাঁগুলোতে বিশেষ তল্লাশি চালানো হয়। যাচাই-বাছাইকালে বেশ কিছু প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর স্পষ্ট লঙ্ঘন পরিলক্ষিত হয়।

 

বিশেষ করে, দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ পণ্যের মূল্যতালিকা ঝুলিয়ে না রাখা, প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তথ্যাদি সম্বলিত লেবেল না থাকা এবং চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা খাবার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

 

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৫২ ধারায় সংশ্লিষ্ট দোকান ও বেকারি মালিকদের মোট ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নগদ জরিমানা আদায় করা হয়।

 

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার উপস্থিত ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "জনস্বাস্থ্যের সাথে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিটি খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে সরকারের স্বাস্থ্যবিধি ও আইনি বাধ্যবাধকতা মেনে চলতে হবে।" তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি না করার জন্য এবং পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাবার বিক্রির জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন।

 

স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোক্তারা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা জানান, শহরজুড়ে নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ মানসম্মত খাদ্য গ্রহণ করতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

news image

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

news image

মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান

news image

ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা

news image

দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

news image

উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার

news image

রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার

news image

মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

news image

পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার

news image

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান

news image

দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে

news image

বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর

news image

বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার

news image

জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার

news image

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ

news image

বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য

news image

রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

news image

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল

news image

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

news image

পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল

news image

ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি