রবিবার ০৮ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ

মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ

‌মতলব উত্তরে  জমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ


​চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচগাছিয়া মুন্সি বাড়িতে ওয়ারিশ ও ক্রয়সূত্রে বৈধ মালিকানার জমি জোরপূর্বক দখল এবং গাছ কেটে তছরুপ করার গুরুতর অভিযোগ উঠেছে। গত ৬  নভেম্বর ২০২৬,  সকালে প্রতিপক্ষের বিরুদ্ধে এই জবরদখল ও গাছ কাটার ঘটনা ঘটে।

 


​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন— আবদুল ওহেদ (৬২), পিতা মৃত এনায়েত আলী মুন্সি; মো. আসলাম মুন্সি (৪০), পিতা মৃত এনায়েত আলী মুন্সি; মিসেস আকলিমা বেগম (৩৫), স্বামী মৃত এনায়েত আলী মুন্সি এবং মো. সাইদুল ইসলাম (২৫), পিতা মৃত কবির মুন্সি।


​ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, অভিযুক্তরা জোরপূর্বক জমির প্রায় ২০ থেকে ২৫টি গাছ কেটে নিয়ে গেছেন, যার ফলে তাদের আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।


​এই জমি নিয়ে ইতিপূর্বে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-এর আদালতে মামলা (নম্বার- ৫৫৩/২০২৩, স্মারক নম্বর- ৭৫২, তারিখ: ১১/০৫/২০২৩ খ্রি.) দায়ের করা হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত সাপেক্ষে বিবাদী সালাউদ্দিন গংয়ের পক্ষে রায় ও প্রতিবেদন আসে।


​জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিবরণে জানা যায়, সিএস ৪১৭ দাগে মোট ২২ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে বাদী আ. ওহেদ মুন্সী গংরা ১৫৫৯ নম্বর খতিয়ানে ৪ শতাংশ জমির মধ্য থেকে ২ শতাংশ রাস্তার পাশে দখলসূত্রে ভোগদখল করে আসছেন। অন্যদিকে, বিএস ২৭৩৭ খতিয়ানের জমি পরিবর্তিত বা নামজারি হয়ে ৫৫৬১ নম্বর খতিয়ানে রূপ নেয়। পরবর্তীতে শাহিদা গং ওই জমির অংশ সালাউদ্দিন গংয়ের কাছে বিক্রয় করেন, যার মাধ্যমে ৬০১৩ নম্বর খতিয়ানে সালাউদ্দিন গং উক্ত জমির আইনগত বৈধ মালিক হন।


​প্রায় ২০ বছর ধরে বাড়ীর মুরোব্বীদের ধারা ভাগ করা অংশ  ভোগদখল করে আসছিলেন। শাহিদা গং তাদের মধ্যবর্তী দখলকৃত ৭ শতাংশ জমি (৪১৭ দাগের অংশ) সালাউদ্দিন গংয়ের কাছে বিক্রি করেন।


​ভুক্তভোগী সালাউদ্দিন গংয়ের স্ত্রী জানান, ‘আমার স্বামী ওয়ারিশদের কাছ থেকে   এই জমি কিনেছেন। ৪১৭ দাগে রাস্তার পাশের অংশ ওহিদ মুন্সি গং এবং মধ্যখানের অংশ শাহিদা (ওয়ারিশ) গং ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে শাহিদা গংদের মধ্যবর্তী দখলকৃত ৭ শতাংশ জমি আমার স্বামী ক্রয় করেন। কিন্তু বিবাদীরা আজ জোরপূর্বক সেই জমির গাছ কেটে নিয়ে যান এবং জায়গা জবরদখল করার চেষ্টা চালান।’


​এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, আদালতের আদেশ ও জমির বৈধ কাগজপত্রের প্রতি শ্রদ্ধা রেখে উভয় পক্ষের বিরোধ আইনি ও শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা করা উচিত। অননুমোদিত জবরদখল ও গাছ কাটার মতো বেআইনি কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

আরও খবর

news image

মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ

news image

বরিশালে ১১ দিনের মাথায় একই স্থানে আবারও বালু উত্তোলন, ইউএনওর গভীর রাতে অভিযান

news image

বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান: কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও নগদ ২ লাখ টাকা উদ্ধার

news image

যৌতুকের দাবিতে গৃহবধূর রগ কাটা মামলার প্রধান আসামি শাকিল ফকির মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

news image

কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার

news image

নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার

news image

মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

news image

জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক

news image

মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

news image

গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

news image

বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

news image

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

news image

মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান

news image

ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা

news image

দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

news image

উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার

news image

রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার

news image

মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

news image

পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার

news image

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান

news image

দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার