মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৯ অক্টোবার ২০২৬ ০৯:৫০ পি.এম
ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা
বরিশালে ১৫ বছর ধরে ভুয়া চিকিৎসার অভিযোগ, বাবুগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা
ল্যাপটপ ও বিশেষ ডিভাইসে রোগ নির্ণয়ের দাবি, ব্যবস্থাপত্রে ‘ডা.’ লিখে চিকিৎসা দেওয়ার অভিযোগ
বরিশালের বাবুগঞ্জে ল্যাপটপ ও বিশেষ ডিভাইস ব্যবহার করে রোগ নির্ণয়ের নামে প্রায় ১৫ বছর ধরে প্রতারণার অভিযোগ উঠেছে আলীমুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডা.’ লিখে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযানে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাঁর দেখানো চিকিৎসাগত যোগ্যতার কাগজপত্র ভুয়া বলে শনাক্ত করার কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার (১৯ অক্টোবর) রাতে বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযুক্ত আলীমুল ইসলাম বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার আব্দুল আলী হাওলাদারের ছেলে।
ভুক্তভোগীদের অভিযোগ, শারীরিক বিভিন্ন সমস্যার চিকিৎসা নিতে গিয়ে তাঁরা আলীমুল ইসলামের কাছে যান। ল্যাপটপ ও বিশেষ ডিভাইস ব্যবহার করে রোগ নির্ণয়ের কথা বলতেন তিনি। তাঁর পদ্ধতি অনুযায়ী, ডিভাইসে হাত রেখে রোগ নির্ণয় করা হতো। তবে চিকিৎসা নেওয়ার পরও অনেকে সুস্থ হননি বলে অভিযোগ করেছেন।
অভিযোগ রয়েছে, রোগ নির্ণয়ের পর ওই ফার্মেসি থেকেই ওষুধ কিনতে হতো রোগীদের। এভাবে চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হতো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলীমুল ইসলাম দীর্ঘদিন ধরে বরিশাল সদর, উজিরপুর ও বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় রোগী দেখতেন। বাবুগঞ্জের মাধবপাশা বাজার ও ডিগ্রি কলেজ গেট এলাকাতেও নিয়মিত রোগী দেখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডা.’ লিখে চিকিৎসক পরিচয় দেওয়ার পাশাপাশি সেখানে এমবিইএইচ (ভারত), ডিএমএফ (ঢাকা) এবং কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজে প্রশিক্ষণ নেওয়ার তথ্য উল্লেখ করতেন তিনি। মেডিসিন, চর্ম, যৌন ও অ্যালার্জিজনিত রোগের চিকিৎসায় অভিজ্ঞ বলেও দাবি করতেন।
তবে অভিযানের সময় তাঁর দেখানো কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
অভিযানে অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার তূর্য অধিকারী বলেন, খবর পেয়ে তাঁরা ইউএনওর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আলীমুল ইসলামের কাগজপত্র যাচাই করেন। তাঁর দেখানো কাগজপত্র ভুয়া বলে প্রমাণ পাওয়া গেছে। চিকিৎসার নামে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
ইউএনও আসমা উল হুসনা বলেন, চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। আলীমুল ইসলাম ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডা.’ ব্যবহার করলেও বৈধ যোগ্যতার কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরও বলেন, আলীমুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে এভাবে প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে চিকিৎসাসংক্রান্ত কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাঁকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, আলীমুল ইসলামের বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন এলাকার বহু মানুষের কাছ থেকে চিকিৎসার নামে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ কাজে বিভিন্ন ফার্মেসির মালিকেরাও সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত কিংবা অন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা
দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার
রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার
মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ
পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪
পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার
বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান
দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক