রবিবার ২৫ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৫ অক্টোবার ২০২৬ ০৭:২৪ পি.এম

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫

মদের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা, জব্দ মোটরসাইকেল

 

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।

 

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-১-এর উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

 

ডিবি সূত্রে জানা যায়, বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুজাত মিয়া (৩৭), সিফাত (২০), রুবেল মিয়া (২৭), ফুরকান হোসেন (১৯) ও আমান উল্লাহ উদয় (২৭)।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মদের পরিমাণ প্রায় ১ লাখ ১৪ হাজার মিলিলিটার। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

ডিবি সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করার কথা জানিয়েছেন।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। এ কাজে তিনি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।

আরও খবর

news image

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

news image

বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

news image

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

news image

মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান

news image

ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা

news image

দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

news image

উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার

news image

রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার

news image

মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

news image

পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার

news image

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান

news image

দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে

news image

বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর

news image

বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার

news image

জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার

news image

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ

news image

বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য

news image

রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪