মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৩ অক্টোবার ২০২৬ ১১:৪৭ পি.এম
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পার রামরামপুর ইউনিয়নে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডে জড়িত সংঘবদ্ধ অপরাধীচক্রের মূল হোতা ফারুক খান টঙ্গী থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। ফারুক দুই বছর আগেও আওয়ামী লীগ এর নেতাদের সাথে যোগসাজোশ করে গ্রামের নিরীহ মানুষের উপর সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। জুলাই অভ্যূত্থানের পর সুযোগ বুঝে পার রামরামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতির পদ বাগিয়ে নেওয়ার মাধ্যমে এখনও এলাকায় ভূমিদস্যুতা, মাদকের ব্যবসা প্রসার ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে।
সেপ্টেম্বর মাসের ৩ তারিখে পার রামরামপুর ইউনিয়ন এর তারাটিয়া এলাকায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুর থেকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৮ ধারায় ০৫/২৬ মামলার বাদী মোঃ মতিউর রহমানকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য আদেশ দিলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ জহরুল হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরেজমিনে ৮ শতাংশ জমি পরিমাপ করে বিবাদী আব্দুল আজিজের অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে বাদীকে দখল বুঝিয়ে দেন।
আদালতের আদেশ বাস্তবায়ন করার পর ইউএনও চলে যাওয়ার পরপরই ভূমিদস্যু ফারুক ও অন্যান্য সন্ত্রাসীরা আদালতের আদেশ অবমাননা করে বাদী মোঃ মতিউর রহমানের বাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা-ভাংচুর চালায় ও ৪ জনকে দা, শাবল দিয়ে কুপিয়ে মাথায় মারাত্মক আঘাত করে। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে সাজু মন্ডল, জোৎস্না, শিমুল ও আব্দুল হামিদ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। এছাড়াও ঘটনার সময় বাড়িঘর ও নির্মাণসামগ্রীর ক্ষয়ক্ষতি করা হয় এবং লোহার রড, টিন সিমেন্ট ও অন্যান্য নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়।
ঘটনার পর দেওয়ানগঞ্জ থানায় FIR দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বশীল প্রশাসন, পুলিশ এবং বিচারিক আদালতের প্রতি শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার পাওয়ার দাবী জানিয়েছেন। ভবিষ্যতে দলের ভাবমূর্তি নষ্ট না করতে পারে, দলীয় পদকে অন্যায় কাজে যেনো ব্যবহার না করতে পারে সেজন্য ফারুককে ইউনিয়ন কৃষক দলের পদ থেকে দ্রুত বহিষ্কার করে সৎ-যোগ্য-শিক্ষিত মানুষকে দায়িত্ব প্রদানের জন্য পার রামরামপুর ইউনিয়ন বিএনপি, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এম.পি'র সদয় দৃষ্টি কামনা করেছেন।
ভুক্তভোগীরা অভিযোগের সুষ্ঠু বিচার না পেলে পার রামরামপুর ইউনিয়নে অপরাধপ্রবণতা ও নৈরাজ্য আরও বৃদ্ধি পাবে। এতে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা, সম্পত্তি ও স্বাভাবিক চলাচল নিয়ে অনিশ্চয়তায় পড়বে। যারা সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত ছিলো, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং অভিযোগ প্রমাণের ভিত্তিতে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার
সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন