মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৬ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৩৯ পি.এম
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ। রোববার ভোররাতে পরিচালিত এই অভিযানে মোট ৫৪ বোতল প্রিমিয়াম ব্যান্ডের মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে চালানের বোতলগুলো ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান চিহ্নিত মাদক কারবারি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে, সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদের একটি বড় চালান দেওয়ানগঞ্জ হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছে। খবরটি পাওয়ার পরপরই রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পাথরেরচর হাইওয়ের পাকা সড়কের ওপর ওত পেতে থাকে পুলিশ।
একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি তার সাথে থাকা মদের চালানটি সড়কের ওপর ফেলেই দ্রুত স্থান ত্যাগ করে অন্ধকার ও লোকচক্ষুর অন্তরালে পালিয়ে যান। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ডিবি পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫৪ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মদের চালানটির মধ্যে রয়েছে আন্তর্জাতিক ও ভারতীয় নামী-দামী ব্যান্ডের মদ। এর মধ্যে উল্লেখযোগ্য—পিএম ব্ল্যাক, এসি ব্ল্যাক, রয়্যাল স্ট্যাগ, ম্যাজিক মোমেন্টস (বড় ও ছোট) এবং মেনশন হাউস। পুলিশ জানায়, উদ্ধার করা মোট ৫৪ বোতল মদের মধ্যে ৪৪টি বোতল সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং ফেলে পালিয়ে যাওয়ার সময় ১০টি বোতল সড়কের ওপর ভেঙে যায়।
ডিবি-২ পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সাহসিকতার সাথে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। সীমান্ত এলাকা থেকে কীভাবে এবং কার মাধ্যমে এই মদের চালানটি আনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, অবৈধ ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে জামালপুর জেলা ডিবি পুলিশের এমন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) ও কঠোর অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল
বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ
জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা
মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান
ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা
দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার
রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার
মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ
পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪
পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার
বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান
দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪