মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০৭ অক্টোবার ২০২৬ ০৭:২৭ পি.এম
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) কম খরচে বাইরে পরীক্ষা করানোর কথা বলে রোগীদের ফুসলিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে দুই দালালকে হাতেনাতে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটে হাসপাতালের ওপিডি (বহিঃবিভাগ) ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। আটককৃতদের পরিচয় নিশ্চিতের পর উদ্ধার অভিযান পরিচালনা শেষে তাদের স্থানীয় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন—বরিশাল বিমানবন্দর থানার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাঈম (২৬) এবং ঝালকাঠির নলছিটি থানার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল (২৩)।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগে এক শ্রেণির দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা গ্রাম থেকে আসা সাধারণ ও অসহায় রোগীদের কম খরচে ভালো প্যাথলজিক্যাল পরীক্ষার মিথ্যা আশ্বাস দিয়ে বাইরের নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারিত করত। বুধবার সকালে ওপিডি ভবনের চতুর্থ তলায় রোগীর স্বজনদের ফুসলানোর সময় দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হয়।
পরবর্তীতে আনসার প্লাটুনের প্লাটুন কমান্ডার নাগর আলীর নেতৃত্বে আনসার সদস্যদের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাঈম ও রবিউলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন হাসপাতালের ভেতরে রোগী ভাগিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম হাসপাতালে পৌঁছে দুই দালালকে নিজেদের হেফাজতে নেয়।
শেবাচিম হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা জানান, রোগীদের নিরাপত্তা প্রদান এবং শেবাচিমকে দালালমুক্ত রাখতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বহিরাগত দালাল চক্রের কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা যেন কোনো ধরনের হয়রানি বা আর্থিক ক্ষতির শিকার না হন, সে বিষয়ে আনসার ও হাসপাতাল প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার