শক্রবার ১১ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১০ সেপ্টেম্বার ২০২৬ ০৯:০৪ পি.এম

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

বরিশালে ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বন্ধ, প্রশিক্ষণ, রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে অশ্বিনী কুমার হলে সংগ্রাম পরিষদের সমাবেশ ও স্মারকলিপি প্রদান।

‎ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করে সমন্বিত নীতিমালার আওতায় এনে প্রশিক্ষণ, রেজিস্ট্রেশন, লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

‎বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশালের অশ্বিনী কুমার হলচত্বরে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

‎সমাবেশে বাসদ নেত্রী ডাঃ মণীষা চক্রবর্তী বলেন, ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করে লাখ লাখ শ্রমিকের জীবিকা বন্ধ করা যাবে না। এসব যানবাহনকে একটি কেন্দ্রীয় সমন্বিত নীতিমালার আওতায় আনতে হবে। শ্রমিকদের প্রশিক্ষণ, রেজিস্ট্রেশন, লাইসেন্স ও রুট পারমিটের ব্যবস্থা করতে হবে।

‎তিনি বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থে নয়, শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় নীতিমালা করতে হবে।

‎সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত। তাই উচ্ছেদ না করে নিয়মের আওতায় এনে এসব যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে।

‎সমাবেশে অংশ নেওয়া এক রিকশাচালক বলেন, “রিকশা চালিয়ে সংসার চালাই। গাড়ি বন্ধ করে দিলে আমাদের আয় বন্ধ হয়ে যাবে। আমরা নিয়মের বাইরে থাকতে চাই না। প্রশিক্ষণ ও রেজিস্ট্রেশন করে দিলে আমরাও নিয়ম মেনে চলতে চাই।”

‎সমাবেশ থেকে ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পরে একটি র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বীনি কুমার হল চত্বরে এসে শেষ হয়। সমাবেশে অংশ নেয়া কয়েকজন প্রতিনিধিরা এরপর জেলাপ্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। তাদের দাবী মানা না হলে ঢাকামুখী হয়ে আন্দোলন চালাবেন বলেও জানিয়েছেন।

আরও খবর

news image

বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

news image

মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা

news image

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news image

অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর

news image

অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল

news image

রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ

news image

মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান

news image

চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

news image

টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু

news image

বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

news image

মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

news image

বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

news image

মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল

news image

মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে

news image

দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

news image

নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

news image

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

news image

জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১

news image

‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব

news image

উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার

news image

ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান

news image

দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

news image

চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

news image

শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

news image

মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে  এক তরুণীর মরদেহ উদ্ধার