বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৫ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৫৮ পি.এম
জামালপুর জেলা পুলিশের অভিযান: মাদক ও অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৯
জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের দিকনির্দেশনায় মাদকমুক্ত সমাজ গঠন ও অপরাধ দমনে ডিবি-২-এর একটি বিশেষ দল সফল অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার বকশীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়িসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি-২) একটি চৌকস দল জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে ১৬ বোতল ভারতীয় মদ, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে, বকশীগঞ্জ থানার গেদারা এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় “ICE VODKA” মদসহ ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশ।
দ্বিতীয় অভিযানে, বকশীগঞ্জ থানাধীন মালিরচর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আরও ৩ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তৃতীয় অভিযানে, উপজেলার আইরমারী নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে ডিজিটাল উপায়ে অনলাইন জুয়া খেলায় লিপ্ত থাকা অবস্থায় ৩টি উন্নতমানের টাচ মোবাইলসহ ৩ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার জানান, মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং অনলাইন জুয়ার সামাজিক ব্যাধি রোধে এই ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। যেকোনো মূল্যেই অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশালে নিজ বাসা থেকে আইনজীবী সহকারী নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে পরকীয়া সন্দেহ
জামালপুর জেলা পুলিশের অভিযান: মাদক ও অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৯
মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি
দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪
বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার
শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার
মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা
১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক
মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ