বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০৮:১৫ পি.এম
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
শেরপুর থেকে ফেরার পথে জামালপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। থানায় পৌঁছালে তাঁকে জনাব মো: নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা, জামালপুরের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় থানার নির্মাণাধীন আধুনিক ভবনের কাজের গুণগত মান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। একই সাথে তিনি পুরাতন ভবন ও থানা কম্পাউন্ড পরিদর্শন করেন এবং থানায় আসা সাধারণ সেবাপ্রার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যা শোনেন ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
উপস্থিত পুলিশ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি থানায় আসা নাগরিকদের সাথে বিনয়ী আচরণ করার এবং দ্রুততম সময়ে শতভাগ স্বচ্ছতার সাথে আইনি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ অফিসার্স মেস, জামালপুর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন।
এরপর ডিআইজি মহোদয় জামালপুর জেলা পুলিশ অফিস পরিদর্শন করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় ডিআইজি মহোদয় জেলার অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির স্থানসমূহে গোয়েন্দা নজরদারি জোরদার করে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে উৎসবকে সার্বজনীন ও উৎসবমূখর করতে বিশেষ নির্দেশ দেন।
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ