রবিবার ০৮ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৭ নভেম্বার ২০২৬ ০৯:০৩ পি.এম

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২ জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত

 ৭ নভেম্বর শনিবার জামালপুর জেলার  মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের  ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।৭ নভেম্বর শনিবার  সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম, তাঁর স্ত্রী ইকরামা, আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেলচালক লিখন আকন্দ।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান-  সকালে মেলান্দহ থেকে জামালপুরগামী একটি ট্রাক বুরুঙ্গা এলাকায় পৌছালে প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে ট্রাকটির সামনে থাকা জামালপুর গামী একটি ইজিবাইকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা একই পরিবারের ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মোটরসাইকেলচালক লিখন আকন্দকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ইজিবাইক চালক ও মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মর্মান্তিক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জহুরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন- ‘সাইকেল নিয়ে বের হইছি দোকানে যাব। এসময় ওইদিক থেকে একটা হোন্ডা ছিল হোন্ডা আইতাছে হোন্ডা আসার পরে এদিক থেকে একটা ট্রাক আইতাছে। হোন্ডা ওর সাইড নিয়ে যাইতাছে কিন্তু ট্রাকটা ওরে মাইরা দিল।

মাইরা দেওয়ার পরে সে নিজ মুখ গইরা পইরা গেল গা। তারপর আমি ওরে বললাম এ ভাই খাড়া করাও। সে আমার কথা শুনলো না গাড়ির স্পিডটা আরো বাড়াইয়া দিল। পরে ওইদিক থেকে আরেকটা অটো আসতেছে ওইটাকেও দিল মাইরা একবার ডাইরেক্ট তলে দিয়া গেল। একই ফ্যামিলির তিনজন লোক মারা গেল আমার চোখের সামনে। কিচ্ছু করতে পারলাম না আমি। অনেকেরেই বলছি, এই ভাই তোরা দাঁড়াও গাড়িওয়ালা ধরতে হইবো। কয়েকটা হোন্ডা গেছে এদিক থেকে। আমি ওদের বলছি ভাই দাঁড়াও গাড়িওয়ালা ধরতে হইবো। কেও দাঁড়ালো না। আমারে লয়ে গেল না।’

 

নিহতদের একজনের স্বজন মোহাম্মদ রেজাউল করিম বলেন- ‘আমার পরিবারে ৩ জন চলে গেছে। আমার মেয়ে, মেয়ে জামাই, মেয়ে নাতনি । পরিবারে তো আর কেউ থাকলো না, এখন ওনার আব্বা মা আছে, তারপরে হয়তো শ্বশুর-শাশুড়ি আছি, কিন্তু ওনার তো কেউ পরিবারে, ওনার আর কেউ নাই, নিঃস্ব হয়ে গেছে। সব চলে গেলো। আমরা এটার বিচার চাচ্ছি। আসলে এভাবে রাস্তাঘাটে দুর্ঘটনা হয়, প্রত্যেক দিনই হতেই আছে, প্রত্যেক দিন এভাবে দুর্ঘটনা হচ্ছে। আমার বুক খালি হইছে, এভাবে বুক খালি যেন আর কারো না হয়, এটা আমি বিচার চাই।’

 

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটিকে আটক করেন। এ সময় চালক পালিয়ে গেলেও পরে পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনেরা।

 

মেলান্দহ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ এবং এর চালক শান্তকে আটক করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

অন্যদিকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের স্বজন ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই পরিবারের তিনজনসহ চারজনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুর্ঘটনাস্থল ও নিহতদের বাড়ির পরিবেশ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

news image

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২

news image

মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান

news image

পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার

news image

বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত

news image

৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ

news image

ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি

news image

উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ

news image

৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী

news image

বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

news image

বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন

news image

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

news image

বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান

news image

পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম

news image

বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ

news image

সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন

news image

ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

news image

মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন

news image

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫