বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২২ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৩৪ পি.এম
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের টিনেরচর এলাকার অত্যন্ত দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এসে দাঁড়িয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি সরেজমিনে ওই চরাঞ্চল পরিদর্শন করেন এবং স্থানীয় শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান ও খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও শাহ জহুরুল হোসেন দুর্গম চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সময় কাটান। তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিশুদের সাথে কথা বলেন, তাদের পড়াশোনার অগ্রগতি দেখেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ভৌগোলিক পরিবেশের কারণে সবসময় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এসব প্রান্তিক শিশুদের শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে বিষয়ে তিনি শিক্ষকদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন।
স্কুল পরিদর্শনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান, শিশুদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। অভিভাবকরা তাদের দৈনন্দিন নানা সংকট ও চরাঞ্চলে শিক্ষার নানা চ্যালেঞ্জের কথা ইউএনওর নিকট তুলে ধরেন। তিনি তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
দুর্গম ও দুর্গম চর এলাকায় কোনো প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা সশরীরে উপস্থিত হয়ে শিশুদের সাথে মেলামেশা ও খোঁজখবর নেওয়ায় চরাঞ্চলবাসী ও শিক্ষার্থীদের মধ্যে দারুণ উদ্দীপনা দেখা যায়। ইউএনও শাহ জহুরুল হোসেনকে কাছে পেয়ে সমাজের একেবারেই প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত এসব কোমলমতি শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, চরাঞ্চলের শিক্ষার্থীরা মূলধারার শিক্ষা ব্যবস্থা থেকে যেন পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। আগামীতেও দুর্গম অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি ও সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতলব উত্তরে ছেংগারচর পৌর পাঠাগারের উদ্বোধন করলেন ডিসি আহমেদ জিয়াউর রহমান
ভোলায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে এমপি মজিবর রহমান সরোয়ারকে নিমন্ত্রণ
ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত
মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি বিসিসি প্রশাসক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি মজিবুর রহমান সরোয়ার
পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।