রবিবার ২৭ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১১ আগষ্ট ২০২৬ ০৮:০৩ পি.এম

দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এ বছর পাস করতে পারেনি।

পাসের হার শূন্য থাকা প্রতিষ্ঠান দুটি হলো—দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ এবং সানন্দবাড়ী টেকনিক্যাল ইনস্টিটিউট।

 

দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ থেকে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র ১ জন শিক্ষার্থী। অন্যদিকে, সানন্দবাড়ী টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে অংশগ্রহণ করেছিলেন ৪ জন শিক্ষার্থী। তবে ফলাফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া মোট ৫ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। ফলে উভয় প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

 

একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় উপজেলার দুটি কারিগরি প্রতিষ্ঠানের এমন হতাশাজনক এবং নজিরবিহীন ফলাফলে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও চরম হতাশা সৃষ্টি হয়েছে। কারিগরি শিক্ষার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে সরকারের বহুমুখী উদ্যোগ থাকলেও মাঠপর্যায়ে শিক্ষার মান ও তদারকির অভাবকেই এই ফল বিপর্যয়ের মূল কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

শিক্ষা সংশ্লিষ্ট অভিভাবক ও স্থানীয় সুধীজন দ্রুত এই ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন। একই সাথে প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষমুখী করা এবং শিক্ষার গুণগত মান বাড়াতে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি উত্থাপন করেছেন।

 

ফলাফলের এই বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র। তিনি জানান, "দুটি কারিগরি প্রতিষ্ঠান থেকে সব মিলিয়ে মাত্র ৫ জন পরীক্ষা দিয়েছিল এবং দুর্ভাগ্যবশত তাদের কেউই পাস করতে পারেনি। কেন এমন চরম শিক্ষা বিপর্যয় ঘটল, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা

news image

দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়

news image

সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু

news image

বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ

news image

মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম

news image

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ

news image

জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

news image

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন

news image

মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন

news image

​ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

news image

জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি

news image

দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

news image

জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি

news image

বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

news image

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!

news image

সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন  একাডেমিক ভবনের উদ্বোধন

news image

সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।

news image

দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ

news image

ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ

news image

ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

news image

শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু

news image

চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত

news image

জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ

news image

প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি

news image

দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার

news image

মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন

news image

ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত