মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৬ সেপ্টেম্বার ২০২৬ ১১:২৫ পি.এম
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
ভোলায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লোকমান হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্ম মনসা এলাকার মোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, ২০১২ সালে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোকমান হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার নম্বর ১৩(৭)১২, জিআর নম্বর ১৩/১২। মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই পরোয়ানা তামিলের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে ভোলা ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লোকমানের অবস্থান শনাক্ত করে।
পরে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-৮।
জামালপুরের দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ আটক ২, এক বছরের কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ আটক ২, এক বছরের কারাদণ্ড
পদ্মা অয়েল ডিপোতে মালিক সমিতির নামে ট্যাংকলরি সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ
সানন্দবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
বরিশালের উজিরপুরে ২৯৮ পিস ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, মাদক বিক্রির প্রায় ৬০ হাজার টাকা উদ্ধার
বকশীগঞ্জ সীমান্তে বাঁশঝাড়ের গর্ত থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি
মঠখোলা পুরান বাজারে দুঃসাহসিক চুরি: আলমারি ভেঙে স্বর্ণালংকার ও জমির দলিল লুট
নলছিটিতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত হাসান গ্রেফতার
মাদারীপুরে ৬১ ইটভাটার একটিরও নেই বৈধ লাইসেন্স, হুমকির মুখে কৃষিজমি ও পরিবেশ
বরিশালের আগৈলঝাড়ায় অটোরিকশা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়
সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে
মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ
বরিশালে ১১ দিনের মাথায় একই স্থানে আবারও বালু উত্তোলন, ইউএনওর গভীর রাতে অভিযান
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান: কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও নগদ ২ লাখ টাকা উদ্ধার
যৌতুকের দাবিতে গৃহবধূর রগ কাটা মামলার প্রধান আসামি শাকিল ফকির মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার
কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার
নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার
মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে
জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক
মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার
দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল
বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ
জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা
মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান
ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা
দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি