মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১০ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৫৩ পি.এম
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশাল নগরীতে ভাড়া বাসা থেকে রুনা আক্তার (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকার বাইতুন নূর জামে মসজিদসংলগ্ন নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুনা আক্তার বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী শাওন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বলে জানা গেছে।
বাড়ির মালিকের স্ত্রী জানান, চলতি মাসের ১ তারিখ পুলিশে কর্মরত স্বামীর পরিচয় দিয়ে রুনা নিজেই বাসাটি ভাড়া নেন। তবে বাসা নেওয়ার পর থেকে তাঁর স্বামী শাওন সেখানে আসেননি। ভিডিও কলের মাধ্যমে তাঁর সঙ্গে বাড়ির মালিকের পরিবারের যোগাযোগ হয়েছে। বাসা ভাড়ার প্রয়োজনীয় কাগজপত্র মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার কথা থাকলেও সেগুলো এখনো দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রুনা আক্তার ও তাঁর স্বামী শাওন পরস্পরের মামাতো-ফুফাতো ভাই-বোনের সম্পর্কের আত্মীয় ছিলেন। তাঁদের বিয়ে শাওনের পরিবার মেনে নেয়নি বলে জানা গেছে। এ কারণে বরিশালে পড়াশোনার সুবাদে রুনা ওই বাসায় একাই থাকতেন বলে স্থানীয় সূত্রের দাবি।
ঘটনার পর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন উল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনার আগে রুনা তাঁর স্বামী শাওনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন। এরপরই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মামুন উল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিআইডির সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্ত ও তদন্তের পরই রুনা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব
উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার
ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান
দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ
চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য
শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু
মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার