দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০৩ জুলাই ২০২৬ ১০:৩৭ পি.এম
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ঢাকা কলাবাগান কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম ও খতিব এবং স্বাধীন বাংলাদেশের ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের শিক্ষা, কর্মজীবন ও আদর্শ আজও তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের কাছে অনুপ্রেরণার উৎস।
পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি জীবন থেকে অবসর গ্রহণের সময় তিনি তাঁর কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ প্রাপ্য বিদায় সংবর্ধনা পাননি। তাঁদের অভিযোগ, সে সময় ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির তৎকালীন সভাপতি শহীদুল্লাহ মাস্টারের উদ্যোগে কোনো বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, তাঁদের বড় ছেলে ও আরেক সন্তান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজনৈতিক কারণে এমনটি ঘটেছিল বলে তারা মনে করেন।
পরিবার আরও জানায়, যে ৮৪ নং আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মরহুম মাওলানা জহিরুল ইসলাম মাস্টার প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিদ্যালয়ের এসএমসি বা স্থানীয় উদ্যোগেও তাঁর অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এমনকি বিদ্যালয়ে প্রতিষ্ঠাতার নামও যথাযথভাবে সংরক্ষিত নেই বলে তাঁদের অভিযোগ।
তবে এসব বিষয়ে পরিবারের কোনো ক্ষোভ নেই বলে জানান তাঁর সন্তানরা। তাঁদের ভাষ্য, মরহুম মাওলানা জহিরুল ইসলাম মাস্টার সবসময় বলতেন, "এই পৃথিবীতে কোনো কিছু পাওয়ার আশায় কাজ করবে না। যা করবে, একমাত্র আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর সন্তুষ্টির জন্য এবং পরকালের কল্যাণের উদ্দেশ্যে করবে। দুনিয়ার সম্মান-অসম্মান ক্ষণস্থায়ী। মাটির মানুষ মাটি হয়েই থাকবে—চেষ্টা করবে যেন মাটি হয়েই আল্লাহর কাছে ফিরে যেতে পারো।"
পরিবারের মতে, এই আদর্শ ও শিক্ষা-ই তাঁদের সবচেয়ে বড় উত্তরাধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় দিকনির্দেশনা।
বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল বিএনপির ইশতেহার পরীক্ষায় তৃতীয়
প্রথম শ্রেণীতে ভর্তির বয়সসীমা বাড়িয়ে ৬ বছর করল শিক্ষা মন্ত্রণালয়
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ১৩ ও ১৪ নভেম্বর
মতলব উত্তরে ছেংগারচর পৌর পাঠাগারের উদ্বোধন করলেন ডিসি আহমেদ জিয়াউর রহমান
ভোলায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে এমপি মজিবর রহমান সরোয়ারকে নিমন্ত্রণ
ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত
মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি বিসিসি প্রশাসক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি মজিবুর রহমান সরোয়ার
পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু