শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১০ আগষ্ট ২০২৬ ১০:০২ পি.এম
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পরিবেশবান্ধব কর্মসংস্থানে তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বরগুনার পাথরঘাটা ইয়ুথ হাবে তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)। সহযোগিতায় রয়েছে অ্যাকশনএইড বাংলাদেশ। ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে বিভিন্ন যুবগোষ্ঠীর সদস্যরা অংশ নিচ্ছেন।
সোমবার প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইন্সপিরেটর সুমন আচার্য্য, প্রজেক্ট অফিসার মাহমুদা আক্তার এবং ফিন্যান্স অফিসার বরুণ চন্দ্র দাস। প্রশিক্ষণ পরিচালনা করছেন বৈশাখী ব্যাপারী, কলি আক্তার ও মো. মঈনুল ইসলাম মঈন। সহযোগী প্রশিক্ষক হিসেবে রয়েছেন আমেনা লিমা।
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে তরুণদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং সবুজ উন্নয়ন ও টেকসই জীবিকার লক্ষ্যে যুব নেতৃত্বাধীন উদ্যোগকে উৎসাহিত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের তরুণদের পরিবেশবান্ধব কর্মসংস্থান ও সবুজ উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের জীবন-জীবিকা, প্রতিবেশ, প্রাকৃতিক সম্পদ ও ভবিষ্যৎ কর্মসংস্থান ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে তরুণদের জলবায়ু বিষয়ে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায্য রূপান্তর ধারণাটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে। সবুজ ও টেকসই অর্থনীতিতে উত্তরণের প্রক্রিয়াকে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, সবুজ দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো এ ধারণার আওতাভুক্ত।
গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সেশন পরিকল্পনা ও সহায়ক উপকরণের ভিত্তিতে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। এতে জলবায়ু পরিবর্তন, জলবায়ু ন্যায্যতা, জ্বালানি রূপান্তর, ন্যায্য রূপান্তর, সবুজ কর্মসংস্থান এবং অন্তর্ভুক্তিমূলক সবুজ অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি টেকসই কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও অন্যান্য পরিবেশবান্ধব খাতে কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
অংশগ্রহণমূলক ও অভিজ্ঞতাভিত্তিক পদ্ধতিতে আয়োজিত এ প্রশিক্ষণে আলোচনা, দলীয় অনুশীলন, স্থানীয় প্রেক্ষাপট বিশ্লেষণ, অংশীজন মানচিত্রায়ণ, কেস স্টাডি, প্রতিফলনমূলক অধিবেশন ও কর্মপরিকল্পনা প্রণয়নের মতো কার্যক্রম থাকছে। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার জলবায়ু ও কর্মসংস্থানসংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করে সবুজ কর্মসংস্থান ও ন্যায্য রূপান্তর বিষয়ে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করবেন।
এ ছাড়া স্থানীয় পর্যায়ে একই বিষয়ে প্রশিক্ষণ আয়োজন ও তরুণদের সম্পৃক্ত করার কৌশলও শেখানো হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা স্থানীয় পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে উঠবেন এবং পরিবেশবান্ধব উন্নয়নচর্চা, জনসচেতনতা বৃদ্ধি ও জলবায়ুবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
আয়োজকেরা মনে করেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে সবুজ কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ বাড়াতে তরুণদের দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ জলবায়ু-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের অংশগ্রহণ আরও শক্তিশালী করবে।
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত