মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৪ আগষ্ট ২০২৬ ১২:৩৩ এ.এম
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT (Higher Education Acceleration and Transformation) Project’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, “হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী তোমরা খুবই সৌভাগ্যবান। তোমরা অত্যন্ত আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল ও স্মার্ট শ্রেণিকক্ষ পেয়েছ। তোমরা প্রথম শ্রেণির কর্মকর্তার মতো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ক্লাস করার সুযোগ পেয়েছ। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির অনেক কর্মকর্তাই এখনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ পায় নি। তবে যে আধুনিক শ্রেণিকক্ষ তোমরা পেলে তা রক্ষা করার দায়িত্ব তোমাদের। শ্রেণিকক্ষগুলোকে স্বল্প সময়ের জন্য না ভেবে, দীর্ঘ সময়ের জন্য ব্যবহারের উপযোগী হিসেবে চিন্তা করতে হবে।”
উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “প্রশ্ন করা জানতে হবে এবং শিক্ষকদের প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে পুরোপুরি জ্ঞানার্জন সম্ভব না। না জানা বা বুঝতে না পারা কোন দোষের কিছু না। বরং না বুঝতে পারলে তা স্বীকার করে প্রশ্ন করে জেনে নেওয়াই নৈতিকতা। আর পড়াশোনা শেষ করে সবাই সরকারী চাকুরি পাবে এমন না, বেসরকারী অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তোমাদের কাজ করতে গিয়ে যেন কোনপ্রকার সমস্যা না হয় সেই দিক বিবেচনায় নিয়ে তোমাদের সিলেবাস নিয়মিত আপডেট করা হচ্ছে। তোমরা যেন দক্ষ জনশক্তি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর হিট প্রজেক্টের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, ময়মনসিংহ ক্যান্টনমেন্টের স্টাফ অফিসার গ্রেড-১ লেফটেন্যান্ট কর্ণেল আকন মো. মেহেদি ডাইয়ান পিএসসি এবং হিট-এর সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজু আহমেদ এএসপিএম।
উল্লেখ্য হিট প্রজেক্টের মাধ্যমে হিসাববিজ্ঞান ও তথ্য বিভাগের সকল (৫টি) শ্রেণিকক্ষ আধুনিক, শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল বোর্ড, ইন্টারনেট সুবিধা, পর্যাপ্ত সুবিধাসম্বলিত কম্পিউটার ল্যাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন