ফজলে রাব্বি, বরিশাল প্রতিনিধি ১৪ অক্টোবার ২০২৬ ০৭:২৮ পি.এম
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) কলেজের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাঁদের আদর্শ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন কলেজের অধ্যক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান। এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোসা. মেহবুবা আলম, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই বিদ্যাপীঠ থেকেই আগামীর কর্ণধার তৈরি হবে। বিশ্বমঞ্চে বাংলার পতাকাকে তুলে ধরবে আমাদের এই শিক্ষার্থীরা। এই দুই বছর তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগালেই তোমরা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান।”
তিনি আরও বলেন, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এ সময়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা তৈরি করতে হবে।
এ সময় কলেজের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে অধ্যক্ষ প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন। তিনি কলেজে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রীনিবাস স্থাপন এবং কলেজের নিজস্ব পরিবহনব্যবস্থা চালুসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ক্যাম্পাসভিত্তিক ছাত্ররাজনীতির সহাবস্থান ও পারস্পরিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, “ক্যাম্পাসভিত্তিক ছাত্ররাজনীতির যেরকম সৌভাগ্যপূর্ণ সম্পর্ক এই কলেজে রয়েছে, সেটা বাংলাদেশের অন্য ক্যাম্পাসগুলোতে বিরল।”
তিনি কলেজের স্বার্থে সব ছাত্রসংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্য বজায় রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ ও জাতির প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোসা. মেহবুবা আলমসহ উপস্থিত শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানান। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটানোর পরামর্শ দেন।
নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে কলেজের মুক্তমঞ্চে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা কলেজের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি বিসিসি প্রশাসক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি মজিবুর রহমান সরোয়ার
পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু