বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১১ আগষ্ট ২০২৬ ০৮:২১ পি.এম
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
গতকাল সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলকে ঘিরে সারাদেশের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে দেওয়ানগঞ্জ উপজেলার পাশের হার নিয়ে সচেতন মহলের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও শঙ্কা। এই প্রেক্ষাপটে উপজেলার সার্বিক শিক্ষার পরিবেশ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে সানন্দবাড়ী কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় একটি বিশদ ও বাস্তবধর্মী বিশ্লেষণধর্মী লেখনী উপস্থাপন করেছেন।-
নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
এক সময় আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের শিক্ষাঙ্গন ছিল আলোর বাতিঘর। শিক্ষক ছিলেন অভিভাবকের পরে দ্বিতীয় অভিভাবক, অভিভাবক ছিলেন সন্তানের ভবিষ্যতের প্রথম প্রহরী, আর সমাজপতিরা ছিলেন নৈতিকতার পাহারাদার। আজ সেই জনপদ যেন গভীর ঘুমে আচ্ছন্ন। আজকের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না। এলেও দু’একটি ক্লাস করে অমনোযোগী হয়ে চলে যায়। বই খোলা নেই, খাতা প্রস্তুত নেই, চোখ মোবাইলের পর্দায় ফেসবুক, টিকটক, রিলস আর ভিডিওর স্রোতে তারা ভেসে যাচ্ছে। শিক্ষক কথা বলেন, কিন্তু শোনার কেউ নেই। ক্লাসরুম যেন আর জ্ঞানচর্চার স্থান নয়—একটি নামমাত্র উপস্থিতির ঘর।
বাড়িতে অভিভাবকদের সামনে সকাল-সন্ধ্যা আড্ডা, হাতে মোবাইল, চোখে উদাসীনতা। অথচ অভিভাবকদের কোনো মাথাব্যথা নেই।
শিক্ষকের ডাকে তারা আসে না, অভিভাবক সমাবেশে তাদের দেখা মেলে না। কিন্তু পরীক্ষায় ফেল করলে, ফলাফল খারাপ হলে, তখনই যেন ঘুম ভাঙে। তখন তারা প্রতিষ্ঠান প্রধানের দরজায় হাজির হন—চাপ দিতে, নিয়ম ভাঙাতে, অযোগ্যকেও পাশ করাতে। এই চাপের কাছে নতি স্বীকার করলে ক্ষতিগ্রস্ত হয় শুধু একটি প্রতিষ্ঠান নয়—ক্ষতিগ্রস্ত হয় একটি জীবন, একটি পরিবার, একটি সমাজ এবং শেষ পর্যন্ত আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আজ আমরা ফলের দিকে তাকিয়ে আছি, কিন্তু বীজের দিকে তাকাচ্ছি না। শৃঙ্খলা ছাড়া শিক্ষা, দায়িত্ব ছাড়া অধিকার, শ্রম ছাড়া সাফল্য—এসব যে মিথ্যা, সেই সত্য আমরা ভুলে যাচ্ছি। অধিকাংশ সমাজপতিরা আজ নীরব।
শিক্ষাঙ্গনে যাওয়া-আসার পথে বখাটেদের আড্ডা, ইভটিজিং, মাদক—সবই যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের ঐতিহ্যমণ্ডিত সমাজ আজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত, অথচ চিকিৎসক নেই। ক্যাম্পাসে বখাটেদের আনাগোনা আতঙ্কের নাম,আর আমরা নির্বিকার দর্শক। কিন্তু এখনও সময় ফুরিয়ে যায়নি। আজই আমাদের জেগে উঠতে হবে। শিক্ষার্থীকে বুঝতে হবে—মোবাইল নয়, বই-ই তার প্রকৃত বন্ধু। অভিভাবককে বুঝতে হবে—সন্তানের ভবিষ্যৎ রক্ষা করা দায়িত্ব, চাপ সৃষ্টি করা নয়। শিক্ষকদের দৃঢ় থাকতে হবে—নীতির প্রশ্নে কোনো আপস নয়। সকল ভয়-ভীতির ঊর্ধ্বে ওঠে শিক্ষকতা নামক ইবাদতি কার্যক্রম কায়মনোবাক্যে চালিয়ে যেতে হবে।
সমাজপতিদের সামনে আসতে হবে—অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে। প্রতিষ্ঠান প্রধানদের ঐক্যবদ্ধ হতে হবে—একক চাপের বিরুদ্ধে , সম্মিলিত ন্যায় প্রতিষ্ঠার জন্য। আজ যদি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি, তবে এই জনপদ আবার জাগবে। শিক্ষাঙ্গন হবে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জ্ঞানমুখর। শিক্ষার্থী হবে মানুষ, মানুষ হবে নাগরিক, আর মানবিক গুণসম্পন্ন নাগরিকই গড়ে তুলবে একটি শক্তিশালী মানবিক বাংলাদেশ। আসুন, আমরা আর ঘুমিয়ে না থাকি। আমাদের সন্তানের ভবিষ্যৎ, আমাদের সমাজের নৈতিকতা এবং আমাদের জন্মভূমির মর্যাদা রক্ষায়—আজই জেগে উঠি। "হে প্রভু, আমাদের জ্ঞান দান করুন।"
সিরাজুল ইসলাম প্রামাণিক
অধ্যক্ষ, সানন্দবাড়ী কলেজ জামালপুর।
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত