অমিত কুমার সরকার, ঝালকাঠি জেলা প্রতিনিধি (বরিশাল) ২০ আগষ্ট ২০২৬ ০৯:২২ পি.এম
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বরিশালের ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা)
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহরের ফকির বাড়ি রোডে অবস্থিত বিদ্যালয়টিতে যান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। এ সময় শিক্ষার্থীদের গান ও আবৃত্তি শোনেন এবং তাদের উৎসাহ দেন।
পরে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পরিচর্যা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ও তাদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডির সভাপতি জাহিদ হোসেন খান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসীমসহ সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ