মঙ্গলবার ০৩ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৮ সেপ্টেম্বার ২০২৬ ০৭:০৯ পি.এম

সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু

জামালপুরের সরিষাবাড়ীতে ​শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে।  বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো 'মোর্শেদা ফাউন্ডেশন'-এর অফিস। এই শুভলগ্নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমেরও সূচনা করা হয়, যা এলাকার শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করল। বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়। 

 

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোর্শেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোর্শেদা জামান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জোয়াহের হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, প্রধান শিক্ষক শেখ মাহমুদ এবং সহকারী প্রধান শিক্ষক এসএম মুখলেছুর রহমান মুকুল, রেজাউল করিম অজিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

​অনুষ্ঠানে বক্তারা মোর্শেদা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রধান শিক্ষক শেখ মাহমুদ বলেন, "এই সহায়তা কার্যক্রম আমাদের বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে দারুণভাবে উৎসাহিত করবে।"

 

মোর্শেদা জামান বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং আমরা চাই কোনো দরিদ্র মেধাবী শিক্ষার্থী যেন অর্থাভাবের কারণে উন্নত শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এছাড়াও এতিম শিক্ষার্থীদের জন্য মাসিক ভাবে দেয়া হবে নগদ অর্থ যা তাদের শিক্ষা জীবনে কাজে লাগবে । মোর্শেদা ফাউন্ডেশন সর্বদা শিক্ষার উন্নয়নে পাশে থাকবে। 

 

​অনুষ্ঠান শেষে ফিতা কেটে ফাউন্ডেশনের অফিসের উদ্বোধন করা হয়। এসময় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন মোর্শেদা জামান। এই উদ্যোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরও খবর

news image

মতলব উত্তরে ছেংগারচর পৌর পাঠাগারের উদ্বোধন করলেন ডিসি আহমেদ জিয়াউর রহমান

news image

ভোলায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

news image

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে এমপি মজিবর রহমান সরোয়ারকে নিমন্ত্রণ

news image

ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত

news image

মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি বিসিসি প্রশাসক

news image

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি মজিবুর রহমান সরোয়ার

news image

পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ

news image

৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা

news image

মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

news image

‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম

news image

মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা

news image

দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়

news image

সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু

news image

বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ

news image

মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম

news image

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ

news image

জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

news image

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন

news image

মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন

news image

​ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

news image

জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি

news image

দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

news image

জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি

news image

বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

news image

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!

news image

সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন  একাডেমিক ভবনের উদ্বোধন

news image

সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।