শনিবার ১৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত

ফজলে রাব্বি, বরিশাল প্রতিনিধি ১৫ অক্টোবার ২০২৬ ০৯:২০ পি.এম

বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অধ্যক্ষ


বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বহিরাগত ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে কলেজের লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান আহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের লাইব্রেরির সামনে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি আহত হন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,  ছাত্রদলকর্মী সিজানের অনুসারীদের সঙ্গে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রদলকর্মী জিদানের অনুসারীদের মধ্যে কয়েক দিন ধরে চলমান সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার রাতে নবীনবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বহিরাগত ছাত্রদলকর্মীদের একটি অংশ ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। পরে রাত সোয়া ১০টার দিকে লাইব্রেরির সামনে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে হাতেম আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তাক সরদার শাওন বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্টের শেষ দিকে কলেজের সামনের এলাকার ও লেকপাড়ের ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির সময় অধ্যক্ষের মাথায় আঘাত লাগে। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত বাসায় চলে যান।”

 

কলেজের নবীনবরণ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক নজমুল হক বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিকে কয়েকজন শিক্ষার্থী লাইব্রেরির পাশের ফুলের বাগানে ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। একপর্যায়ে কীভাবে যেন অধ্যক্ষের গালের ওপরের অংশে আঘাত লাগে এবং কিছুটা কেটে যায়। পরে তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

 

এ ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত

news image

মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি বিসিসি প্রশাসক

news image

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি মজিবুর রহমান সরোয়ার

news image

পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ

news image

৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা

news image

মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

news image

‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম

news image

মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা

news image

দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়

news image

সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু

news image

বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ

news image

মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম

news image

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ

news image

জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

news image

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন

news image

মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন

news image

​ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

news image

জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি

news image

দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

news image

জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি

news image

বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

news image

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!

news image

সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন  একাডেমিক ভবনের উদ্বোধন

news image

সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।

news image

দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ

news image

ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ