মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৪ জুলাই ২০২৬ ০৭:৩৯ পি.এম
জামালপুরে জলাবদ্ধতা নিরসনে মেয়র প্রার্থী সোহেল রানা'র উদ্যােগে পরিস্কার অভিযান শুরু।
জামালপুরে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গবাখালি খালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের উদ্যােগে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সোহেল রানা খান বলেন, এই গবাখালি খালটি পরিস্কার করার পিছনে কোন উদ্দেশ্যে নেই। এই খালটি ১১ নম্বর এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ড দিয়ে চলে গিয়েছে নদীতে। এই খাল দিয়ে কমপক্ষে ৫ থেকে ৭ টি ওয়ার্ডের পানি বের হয়। এই খালটি পরিষ্কার করার উদ্দেশ্যে একটাই, সেইটা হলো জনগণের সেবা করা। জনগণের সেবা করার চেয়ে বড় ধরনের সওয়াব অর্জন করার জায়গা আর কোথাও নেই।
তিনি আরও বলেন, এখানে উদ্দেশ্য একটি যে জনগণের সেবা করলে তারা দোয়া করবে। আল্লাহ তাআলা তাদের দোয়ার মাধ্যমে যদি দয়া করেন তাহলে দুনিয়ার জিন্দেগি এবং পরপারের জিন্দেগি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্দেশ্য একটি জনগণের সেবা করে সওয়াব অর্জন করা। আসলে যে ভাবে বৃষ্টি হচ্ছে শুধু জামালপুরে নয়, সারা বাংলাদেশেই। সারা বাংলাদেশ এখন পানিবন্দি। এই প্রাকৃতিক দুর্যোগ সবাই দেখছে। যে পরিমাণ বৃষ্টি জামালপুরে হয়েছে অতীতে এত বৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই।
তিনি বলেন, আমাদের জামালপুরে এবার জলাবদ্ধতা অনেক বেশি। অনেক পরিবার পানি বন্দী হয়ে আছে। এই সমস্যাগুলি আমাদের সকলকেই মিলেমিশে সমাধান করতে হবে। সকলে মিলেমিশে সকল পৌরবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে সেই সমস্যা গুলি বের করে আমরা সেগুলোর সমাধান করতে পারব ইনশাল্লাহ। খাল যে আমরা পরিষ্কার করতেছি এই গবাখালি খাল যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে ইনশাল্লাহ।
সোহেল রানা খান বলেন, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে দীর্ঘদিন যাবৎ 'প্রায় দুই মাস' আমি পৌরসভার সকল ড্রেনগুলি লেবার লাগিয়ে ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার করার ব্যবস্থা করেছি। আমরা সকল দলীয় নেতাকর্মী বা লেবার মিলে আজকে এই গবাখালি খাল পরিষ্কারের কার্যক্রম উদ্বোধন করলাম। আমরা সারাদিনব্যাপী এই খাল পরিষ্কার করব। আমরা সকল দলীয় নেতাকর্মী ও লেবার মিলে যতদিন লাগে ততদিনে এই গবাখালি খাল পরিষ্কার করে দিবো ইনশাআল্লাহ।
পরিস্কার অভিযানে জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দলসহ জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব
উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার
ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান
দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ
চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য
শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু
মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান
দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর
সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ
পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’