সোমবার ২৮ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৩ আগষ্ট ২০২৬ ১২:১৩ এ.এম

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

 

বরগুনার আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে আজ বুধবার যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক একটি কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় স্থানীয় জনগণ, শিক্ষক, জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়নকর্মী, নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারী প্রতিনিধি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।
 

উপকূলীয় উপজেলা আমতলীর জনগণ জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, জীবিকার অনিশ্চয়তা, সামাজিক বৈষম্য এবং প্রয়োজনীয় সরকারি সেবা প্রাপ্তির সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙ্গণ, জলাবদ্ধতা, লবণাক্ততার বিস্তার এবং জলবায়ু পরিবর্তনজনিত জীবিকার ঝুঁকি এ উপজেলার মানুষের জীবন ও অর্থনীতিকে প্রতিনিয়ত প্রভাবিত করছে।

 

বিশেষ করে নারী, যুব, প্রতিবন্ধী ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এসব সমস্যায় তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ এবং বিদ্যমান সম্পদ ও সেবা ব্যবহারের ক্ষেত্রেও তাদের অংশগ্রহণ ও সুযোগ সীমিত।
 

সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় অংশীজনদের বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও সমন্বিত ও অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে কমিউনিটির অগ্রাধিকারগুলো সব সময় যথাযথভাবে চিহ্নিত হয় না। ফলে জলবায়ু, সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নসংক্রান্ত সমস্যাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত হলেও অনেক ক্ষেত্রে সেগুলোর সমন্বিত ও টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব হয় না।
 

এই বাস্তবতায় আয়োজিত পরামর্শ সভাটি যুব ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অংশীজনদের জন্য একটি অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম তৈরি করে। সভায় অংশগ্রহণকারীরা আমতলীর স্থানীয় সমস্যা ও অগ্রাধিকার চিহ্নিত করেন, সমস্যাগুলোর কারণ ও প্রভাব বিশ্লেষণ করেন, বিদ্যমান সম্পদ ও সক্ষমতা নিরূপণ করেন এবং নেক্সাস পদ্ধতি অনুসরণ করে সমন্বিত সমাধানের সম্ভাব্য উপায় নির্ধারণ করেন।
 

সভায় গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ নেক্সাস প্ল্যানিং ম্যাট্রিক্স এবং বিভিন্ন অংশগ্রহণমূলক পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করা হয়। এর মাধ্যমে কমিউনিটি রিসোর্স ম্যাপিং, অংশীজন ও ক্ষমতা বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়। পাশাপাশি চিহ্নিত সমস্যাগুলো নেক্সাসের চারটি মূল স্তম্ভের আলোকে বিশ্লেষণ করা হয়।
 

পরামর্শ সভায় অংশগ্রহণকারীদের আলোচনা ও মতামতের ভিত্তিতে আমতলীর জন্য একটি কমিউনিটি নেক্সাস অ্যাকশন প্ল্যান প্রস্তুত করা হয়েছে। এতে অগ্রাধিকারপ্রাপ্ত সমস্যা, প্রস্তাবিত সমাধান, দায়িত্বপ্রাপ্ত অংশীজন, বিদ্যমান সম্পদ, সমন্বয় পদ্ধতি, অ্যাডভোকেসি কৌশল এবং পরবর্তী করণীয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

প্রস্তুতকৃত এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার হবে এবং স্থানীয় জনগণের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত, টেকসই ও দুর্যোগ-সহনশীল কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার

news image

মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি

news image

জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা

news image

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

news image

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

news image

পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন

news image

মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী

news image

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী

news image

বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি

news image

বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া

news image

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত

news image

ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

news image

মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর

news image

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক