মোঃ রাকিব হোসেন; স্টাফ রিপোর্টার ২০ জুলাই ২০২৬ ০৬:১৬ পি.এম
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার—পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে অনুষ্ঠিত হলো বিশেষ বৃক্ষরোপণ অভিযান। সোমবার (২০ জুলাই, ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় "বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন"-এর উদ্যোগে ঐতিহ্যবাহী বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশালের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান। তিনি নিজ হাতে কলেজ প্রাঙ্গণে চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের এই মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের শিক্ষার্থীরা যদি নিজেরা অন্তত একটি করে গাছের পরিচর্যা করে, তবেই ক্যাম্পাস এবং সমাজ সবুজ ও সুন্দর হয়ে উঠবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান, প্রফেসর মোঃ নাজমুল হক। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং অক্সিজেন ও ফলের চাহিদা মেটাতে ফলদ ও বনজ গাছের গুরুত্ব অপরিসীম। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিভিন্ন বর্ষের সাধারণ ছাত্র-ছাত্রী এবং "বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন"-এর সভাপতি জনাব মোঃ আলমগীর হাওলাদারসহ সকল সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ উৎসাহ-উদ্দীপনার সাথে অংশ নেন। পরিবেশের সার্বিক ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সংগঠনটির তরুণ সদস্যরা ভবিষ্যতেও জেলার বিভিন্ন স্থানে এ ধরনের সমাজকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে রোপণকৃত চারাগুলোর নিয়মিত সুরক্ষা ও পরিচর্যার জন্য কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ
সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন
ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি
বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার
বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি
ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ
ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত
বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী
লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি
মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা
বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার
এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের
বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
বরিশালের চৌমাথায় অবৈধ দখল উচ্ছেদ: স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর শঙ্কা
১৩ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু