শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১১ জুলাই ২০২৬ ০৮:২৮ পি.এম
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
শিল্প, সৃজনশীলতা ও যুব নেতৃত্বের মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা, অন্তর্ভুক্তি এবং পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বরগুনার পাথরঘাটা ইয়ুথ হাবে তিন দিনব্যাপী “Step-down Training on Art and Activism for Peace and Cohesion” শীর্ষক আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ১১ থেকে ১৩ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন যুব সংগঠন ও কমিউনিটির তরুণ-তরুণীরা অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপিরেটর সুমন আচার্য, প্রজেক্ট অফিসার মরিয়ম আক্তার এবং ফেলো আখিরুজ্জামান সবুজ। প্রশিক্ষণ পরিচালনা করছেন সাকিব ও আমেনা লিমা। সহযোগী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সালমান।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো যুবদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা শিল্পভিত্তিক কার্যক্রম এবং সৃজনশীল অ্যাক্টিভিজমের মাধ্যমে নিজ নিজ এলাকায় শান্তি, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মানবাধিকার, যুব নেতৃত্ব, অ্যাক্টিভিজম, আর্টিভিজম এবং সামাজিক পরিবর্তনে শিল্প ও সৃজনশীল প্রকাশের ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করবেন। পাশাপাশি কমিউনিটি ইস্যু ম্যাপিং, সমস্যা-বৃক্ষ (Problem Tree) বিশ্লেষণ এবং স্টোরি ম্যাপিংয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংঘাত, বৈষম্য, বঞ্চনা, সহিংসতা ও সামাজিক বিভাজনের কারণগুলো চিহ্নিত করার কৌশল শিখবেন।
অংশগ্রহণমূলক ও ব্যবহারিক পদ্ধতিতে পরিচালিত এ প্রশিক্ষণে ইন্টারঅ্যাকটিভ আলোচনা, দলীয় কাজ, ব্যবহারিক অনুশীলন, সহপাঠীভিত্তিক শিক্ষা, আত্মপর্যালোচনা, উপস্থাপনা, পরিবেশনা এবং মতবিনিময়ের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া গল্প বলা (Storytelling), স্পোকেন ওয়ার্ড, প্রতিবাদী পোস্টার, কমিউনিটি থিয়েটার, পথনাটক, গ্রাফিতি, দেয়ালচিত্র, লোকসংগীত, র্যাপ, অ্যানিমেশন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মোবাইল ফিল্মমেকিং, কার্টুন, মিম, রিলস এবং ডিজিটাল স্টোরিটেলিংসহ বিভিন্ন সৃজনশীল মাধ্যম ব্যবহার করে কীভাবে শান্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা শান্তি ও সামাজিক সম্প্রীতিবিষয়ক সৃজনশীল বার্তা, শিল্পকর্ম, ডিজিটাল কনটেন্ট এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য যুব নেতৃত্বাধীন আর্টিভিজম ও কমিউনিটি ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে সৃজনশীল প্রকাশকে সামাজিক পরিবর্তনের কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করে শান্তি, অন্তর্ভুক্তি ও সামাজিক সহনশীলতা প্রতিষ্ঠায় সক্ষম, সচেতন এবং নেতৃত্বদানে দক্ষ এক শক্তিশালী যুব নেটওয়ার্ক গড়ে উঠবে।
পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ