মোঃ আব্দুর রহিম, ইসলামপুর প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ ০৮:২৬ পি.এম
জামালপুরের ইসলামপুর উপজেলায় ছাত্রীদের তথ্য ও প্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে তিন দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আঞ্চলিক কার্যালয়ের আওতায় ইসলামপুর সরকারি জে. জে. কে. এম. গার্লস হাই স্কুল এন্ড কলেজে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ১৭ জুলাই (শনিবার) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালাটি সফলভাবে শেষ হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান যুগের ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় পারদর্শী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিন দিন ব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রতিষ্ঠানটির ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শাখার মোট ৩০ জন মনোনীত শিক্ষার্থী অংশ গ্রহণ করার সুযোগ পায়।
প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। এই প্রশিক্ষণ থেকে তারা কম্পিউটারের মৌলিক বিষয়াবলি, অফিস অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেটের নিরাপদ ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পেরেছে। স্বল্প সময়ের এই প্রশিক্ষণ তাদের প্রযুক্তিগত ভীতি দূর করতে দারুণভাবে সাহায্য করেছে বলে জানায় শিক্ষার্থীরা।
প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর সরকারি জে. জে. কে. এম. গার্লস হাই স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ আরিফা আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ মামুনুর রশিদ এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ আরিফা আক্তার বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের ছাত্রীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ হওয়া জরুরি। এই ধরণের প্রশিক্ষণ ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন এবং প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির আইসিটি বিষয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনিছুর রহমান বাবলু। সমাপনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা