মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৫ জুলাই ২০২৬ ০৮:১৭ পি.এম
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
জাল শিক্ষাগত যোগ্যতার সনদ, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর গোয়ালেরচর মহলগিরী উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ নাজমুল হাসান (ইনডেক্স নম্বর: N56872351)।
অনুসন্ধানে জানা গেছে, তিনি স্নাতক (অনার্স) পরীক্ষায় উত্তীর্ণ হন ২৫ জুন ২০০৬ সালে। নিয়ম অনুযায়ী, ফলাফল প্রকাশের আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার আইনি বৈধতা নেই। তবে অভিযোগ রয়েছে, ফল প্রকাশের প্রায় দেড় বছর আগেই অর্থাৎ ২০০৫ সালের শুরুতে—তিনি সহকারী শিক্ষক পদে নিয়োগ নিয়ে নিয়মিত পাঠদান শুরু করেন।
আরও জানা যায়, ২০০৬ সালের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ বাধ্যতামূলক ছিল। কিন্তু অভিযুক্ত শিক্ষক একাধিকবার নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে ব্যর্থ হন।
এ অবস্থায় তিনি অবৈধভাবে চাকরি ধরে রাখতে জালিয়াতির আশ্রয় নেন বলে অভিযোগ উঠেছে। ২০০৪ সালের সরকারি প্রজ্ঞাপনে ভৌত বিজ্ঞান বিষয়ে কোনো পদ না থাকা সত্ত্বেও তিনি নথিপত্র জাল করে নিজেকে ওই বিষয়ের শিক্ষক হিসেবে দাবি করেন। পাশাপাশি ২০০৬ সালে প্রাপ্ত সনদের পাসের সাল পরিবর্তন করে ২০০৪ সাল দেখানো হয়।
অভিযোগ রয়েছে, তিনি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র সংগ্রহ করেন। এসব জাল নথির ভিত্তিতে তিনি ২০০৫ সাল ২২ জানুয়ারি নিয়োগপত্র গ্রহণ করেন এবং একই বছরের ১ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যোগদান দেখান।
নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটি জাল সনদ, ভুয়া আদেশপত্র এবং গুরুতর অনিয়মের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের জালিয়াতি শুধু শিক্ষা ব্যবস্থাকেই ক্ষতিগ্রস্ত করে না,বরং যোগ্য প্রার্থীদের অধিকারও হরণ করে।
এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ নাজমুল হাসানের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মহলগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী আক্তার জানান, তৎকালীন কমিটির সভাপতি নিয়োগ দিয়েছিলেন। তাঁর সনদপত্র কিংবা নিয়োগ জাল কি না, সে বিষয়ে আমার সুনির্দিষ্ট কিছু জানা নেই।
অভিযোগের বিষয়ে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হবে। সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুরে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ বিতরণ
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব
মতলব উত্তরে কৃষকদের নিয়ে 'পার্টনার' ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মতলব উত্তরের পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে পাঁচগাছিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত
জালিয়াতির মামলায় কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু: নেপথ্যে শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ
চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইউএনও'র নির্দেশে বহিষ্কার
বেতাগীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু: প্রশাসনের কঠোর নজরদারি।
মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক উধাও: এসএসসি পরীক্ষা অনিশ্চিত ২০ শিক্ষার্থীর
মতলব দক্ষিণে লিটল স্কলার্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত