মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২০ আগষ্ট ২০২৬ ০৮:০১ পি.এম
জামালপুর চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।
জামালপুরের মাদারগঞ্জে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় এক দশক ধরে তদন্ত ও ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর অবশেষে ঘোষণা করা হলো এই মামলার রায়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারগঞ্জ উপজেলার গজরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাখাওয়াত (৩২), মো. তাইজলের ছেলে মো. সোহেল (৩০), মো. আছর শেখের ছেলে মো. আল আমিন (৩১), মৃত ভোলার ছেলে মো. সাদ্দাম (৩১), মো. কামালের ছেলে মো. উজ্জ্বল (৩১), সোজা মিয়ার ছেলে অন্তর (৩১) ও শহিদুলের ছেলে ফয়জুর (৩৩)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মৃত গিয়াসের ছেলে মো. চান মিয়া (৫১), মো. আছর শেখের ছেলে মো. জিয়ার (৪৬), মৃত ভোলার ছেলে
মো. শাহ আলম (৪৬), রফিজলের ছেলে মো. কাউসার (৩০), মো. তারা মিয়ার ছেলে মো. রিফাত (৩২), মো. আব্বাস আলীর ছেলে মো. সুমন (৩২), ও মৃত নাটু শেখের ছেলে মো. মুস্তফা (৫০)।
২০ আগস্ট দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম দিদার বলেন, ২০১৬ সালের ১০ এপ্রিল মাদারগঞ্জের গজারিয়া গ্রামের শিক্ষার্থী মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। নিখোঁজের তিনদিন পর একটি পাটক্ষেত থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই জোড়া খুনের ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই বছরের ১৯ মে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকে ঘটেছে এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের শিকার মহর আলী ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আর দশম শ্রেণিতে পড়তেন স্বপন মিয়া।
দীর্ঘ প্রায় এক দশক তদন্ত, ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় হলো। রায়ে ৭ আসামির মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।
আসামি পক্ষ এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
জামালপুর চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার
বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার
ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান
বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড
রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে
জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা
বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২
সাংবাদিক নাদিম হত্যা: দ্রুত চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন
দেওয়ানগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজা বহন, গ্রেপ্তার ১
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২ জন
দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদন্ড
বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র্যাব, আটক ১
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় ষাঁড় গরু আটক করেছে জামালপুর
মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ী গ্রেফতার
দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে সরকারী জমিতে অবৈধ দোকান উচ্ছেদ
বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২
জামালপুরের দেওয়ানগঞ্জে গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
জামালপুরে পাঁচরাস্তায় নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদন্ড