রবিবার ০৪ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৯ আগষ্ট ২০২৬ ১২:৫৭ এ.এম

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীর ব্যস্ততম কাটপট্টি রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, ফুটপাত দখল ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বুধবার পরিচালিত এই মোবাইল কোর্টের অভিযানে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করার পাশাপাশি চলাচলের পথ বিঘ্নকারী একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, জনস্বার্থ রক্ষায় নগরীর কাটপট্টি রোড এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ‘ঘরোয়া রেস্তোরাঁ ও হোটেল’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।

 

এছাড়া জনসাধারণের স্বাভাবিক চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয়। অভিযানকালে পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টিকারী কয়েকটি অবৈধ অস্থায়ী স্থাপনা তাৎক্ষণিকভাবে অপসারণ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

একই অভিযানে ট্রেড লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট চারটি প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি যেসব ব্যবসায়ী এখনও ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাদের দ্রুত নবায়নের নির্দেশ দিয়ে সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

 

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান জানান, নগরবাসীর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং সড়ক-ফুটপাত পথচারীদের চলাচলের জন্য ঝুঁকিমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার

news image

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ

news image

বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য

news image

রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

news image

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল

news image

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

news image

পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল

news image

ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

news image

১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার

news image

রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক

news image

পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

news image

বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার

news image

দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার

news image

আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি

news image

জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

news image

মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল

news image

রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

news image

নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে

news image

নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩

news image

রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড

news image

বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার

news image

সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

news image

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

news image

মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন