বৃহস্পতিবার ২০ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

মোঃ রাশেদ মৃধা ; স্টাফ রিপোর্টার ১৯ আগষ্ট ২০২৬ ০৭:৩৭ পি.এম

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার


পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি এবং ডাকাত দলের অন্যতম সদস্য রায়হান ওরফে আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।
 

র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল ও র‍্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহীর যৌথ অভিযানে রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ আগস্ট ২০২৬ রাতে মেহেরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিরোজপুর সদর থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাবের যৌথ দল।
 

গ্রেপ্তারকৃত রায়হান ওরফে আতিকুর রহমান খুলনা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। তার বাবার নাম আমির হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ নভেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে পিরোজপুর সদর থানাধীন পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

 

ওই সময় রায়হান ওরফে আতিকুর রহমানসহ ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে।
 

পরে ডাকাতরা পরিবারের কাছ থেকে নগদ ৫ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী অনুকূল চন্দ্র রায় বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

 

র‍্যাব আরও জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে রায়হান ওরফে আতিকুর রহমানের অবস্থান শনাক্ত করা হয়।
অবশেষে র‍্যাব-৮ ও র‍্যাব-৫-এর যৌথ অভিযানে তাকে রাজশাহীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব বলছে, খুন, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

news image

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

news image

ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান 

news image

 বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড

news image

রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে

news image

জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা

news image

বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

news image

সাংবাদিক নাদিম হত্যা: দ্রুত চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

news image

উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজা বহন, গ্রেপ্তার ১

news image

মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২ জন

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদন্ড 

news image

বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে  র‍্যাব, আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় ষাঁড় গরু আটক  করেছে জামালপুর 

news image

মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ী গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ  মাদক কারবারি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।

news image

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে সরকারী জমিতে অবৈধ দোকান উচ্ছেদ

news image

বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

news image

জামালপুরে পাঁচরাস্তায় নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদন্ড

news image

জুয়া ও মাদকের টাকায় সন্তান বিক্রি: সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করলো পিবিআই, বাবা গ্রেফতার

news image

বরিশাল নথুল্লাবাদে ডিবির হানায় ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার, ২০ মামলার আসামি তারা