বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৯ আগষ্ট ২০২৬ ০৯:৪৫ পি.এম
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী পুলিশ লাইন্স, শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়-কে 'গার্ড অব অনার' প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা। কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়।
অতঃপর সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে উপস্থিত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।
প্রধান অতিথি সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে, “জনগণের সঙ্গে আমাদের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক, তবে আইনের প্রয়োগে অক্ষুণ্ণ রাখতে হবে শতভাগ দৃঢ়তা। ভালো ব্যবহারের মাধ্যমে সর্বসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রধান উপায়।”
পাশাপাশি তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে ড্রেসরুলস অনুযায়ী সঠিকভাবে পোশাক পরিধান করা, পেশাগত শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ফোর্সের মনোবল চাঙ্গা রাখা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
কল্যাণ সভা শেষে সম্মানিত ডিআইজি মহোদয় পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উক্ত সেন্টারে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার সদস্যদের জন্য আয়োজিত "সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশনাল ট্রেনিং ও নৈতিক উন্নয়ন" কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অতঃপর প্রধান অতিথি হিসেবে সম্মানিত ডিআইজি মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় পরিচালিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। একই সাথে 'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি পুলিশ লাইন্স পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত ডিআইজি মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় ডিআইজি মহোদয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে,এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত
বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান' লঞ্চে ভ্রমণ!
বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত
কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও
মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।- এম রশিদুজ্জামান মিল্লাত
ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ' বাড়ীতে স্বজনদের আহাজারি
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন
ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত