মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৮ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৪২ পি.এম
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার-ভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালার সূচনা।
বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক জেন্ডার-ভিত্তিক রীতিনীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
'অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ' প্রকল্পের আওতায়, কিংডম অব নেদারল্যান্ডস-এর আর্থিক সহযোগিতায়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও একশনএইড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) সংস্থার সহযোগিতায় ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শহরের উন্নয়ন সংঘ- এর চাইল্ড সিটিতে এই কর্মশালার উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে জামালপুর জেলার সদর ও ৪ টি উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক জনাব কামরুন্নাহার বলেন, “জামালপুরে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের লেখনী ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বাড়ানো এবং নতুন ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করা সম্ভব।
কর্মশালাটি আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় জামালপুরের কিশোরীদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা কাজ করব।” তিনি আনুষ্ঠানিকভাবে কর্মশালাটির উদ্বোধন ঘোষণা করেন এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়ে উৎসাহ প্রদান করে তাদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে আরও বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশ-এর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, ইউএনএফপিএ-এর অ্যডোলোসেন্ট অ্যান্ড ইয়ুথ বিষয়ক টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা, ফিল্ড অফিসার মোঃ আতাহার আলী এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) সংস্থার ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান খন্দোকার। বেইস- এর ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান খন্দোকার তার স্বাগত বক্তব্যে এ আয়োজনে অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় দিয়ে কর্মশালা থেকে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন, সেই সাথে নিজ সংগঠনে তাদের কাজের ভূমিকা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে তাদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন।
কর্মশালায় দুটি মূল দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করা হয়। প্রথমত, বাল্যবিয়ের সঙ্গে সম্পর্কিত সামাজিক রীতিনীতি ও এর মূল প্রভাবকসমূহ, জেন্ডার বৈষম্য, বিয়ে নিবন্ধন ও এফিডেভিটের মাধ্যমে বিয়ের প্রবণতা এবং এ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয়ত, বাল্যবিয়ে প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের করণীয় এবং একটি সমন্বিত উদ্যোগ গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করা হয়। আয়োজনে ইউএনএফপিএ-এর তিনটি প্রধান রূপান্তরমূলক লক্ষ্য—প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা, পরিবার পরিকল্পনার অপূরণীয় চাহিদা শূন্যে আনা এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও বাল্যবিয়েসহ সব ধরনের ক্ষতিকর প্রথা শূন্যে নামিয়ে আনা অর্জনে গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আলোচকেরা উল্লেখ করেন, সংবাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল উপস্থাপনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের জীবনদক্ষতা উন্নয়ন এবং বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে নীতিপ্রণেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
কর্মশালার প্রথম দিনে গণমাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির পাশাপাশি জেন্ডার সমতার অগ্রগতি যথাযথ ও ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় নারীর প্রতি সহিংসতা, কিশোরী গর্ভধারণের হার, জেন্ডার বৈষম্য সূচকে বাংলাদেশের অবস্থান, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ এবং শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণে নেই—এমন তরুণ জনগোষ্ঠীর (NEET) মধ্যে নারী ও পুরুষের তুলনামূলক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করা হয়।
কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে গণমাধ্যমে নারী ও কন্যাশিশুদের উপস্থাপন কীভাবে ক্ষতিকর জেন্ডার ও সামাজিক রীতিনীতিকে স্থায়ী রূপ দেয় তা বিশ্লেষণ করা হবে। পাশাপাশি পুরুষ ও ছেলেদের ইতিবাচক উপস্থাপনের ভূমিকা এবং নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য মোকাবিলায় গণমাধ্যম ও বিজ্ঞাপন সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে আলোকপাত করা হবে।
আয়োজকেরা আশা প্রকাশ করছেন, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ জেন্ডার-সংবেদনশীল সংবাদ উপস্থাপনের কৌশলগুলো আয়ত্ত করে ভবিষ্যতে নিজ নিজ কর্মক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন।
সমগ্র কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউএনএফপিএ-এর টেকনিক্যাল অফিসার- অ্যাডলেসেন্টস অ্যান্ড ইয়ুথ, সিএসও এনগেজমেন্ট এন্ড এমইআরএল, সুরাইয়া সুলতানা, ন্যাশনাল কমিউনিকেশন অফিসার আফরা নাওমী এবং ফিল্ড অফিসার মোঃ আতাহার আলী।
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর