বৃহস্পতিবার ০১ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্রীড়া

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত: নকআউট ম্যাচের আগেই ফিরছেন দেশে

গোলাম মোর্শ্বেদ, স্টাফ রিপোর্টার ৩০ সেপ্টেম্বার ২০২৬ ১০:০৫ পি.এম

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত: নকআউট ম্যাচের আগেই ফিরছেন দেশে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত: নকআউট ম্যাচের আগেই ফিরছেন দেশে

জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের মিশন শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জ্বরজনিত অসুস্থতা এবং শারীরিক দুর্বলতার কারণে আসরের গুরুত্বপূর্ণ নকআউট পর্ব থেকে ছিটকে পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে অংশ নিতে না পেরে তাকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

 

দলের সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, জাপানের নাগোয়ায় বাংলাদেশ কন্টিনজেন্ট পৌঁছানোর পর থেকেই হালকা জ্বরে ভুগছিলেন শান্ত। ফ্লাইট চলাকালীন সময় থেকেই তার শরীরে হালকা তাপমাত্রা অনুভুত হতে শুরু করে। ক্রমাগত কয়েক দিন ধরে টানা ফিভার ওঠার ফলে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন এই বাঁহাতি ব্যাটার। জাপানে বাংলাদেশ দলের মেডিকেল স্টাফদের পাশাপাশি স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরাও শান্তর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন।

 

চিকিৎসকদের মেডিকেল রিপোর্টে জানানো হয়, তার শরীরে কিছুটা ইনফেকশন ধরা পড়লেও সৌভাগ্যবশত কোভিড-১৯ ও ইনফ্লুয়েঞ্জা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তবে শারীরিক শক্তি ও ফিটনেস স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে। মেডিকেল টিমের সার্বিক মূল্যায়নের ওপর ভিত্তি করেই বিসিবি ও টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে, টুর্নামেন্টের বাকি অংশ বা নকআউট ম্যাচগুলোতে তার পক্ষে মাঠে নামা কোনোভাবেই সম্ভব নয়। খেলোয়াড়ের দ্রুত সুস্থতার কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব বিমানে তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

 

উল্লেখ্য, দীর্ঘ এক বছরের বেশি সময় বিরতির পর এশিয়ান গেমসের এই আসর দিয়েই জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে প্রত্যাবর্তন করার কথা ছিল নাজমুল হোসেন শান্তর। কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার মুখেই হঠাৎ শারীরিক অসুস্থতা তার জন্য বড় এক হতাশাজনক মুহূর্ত হয়ে দাঁড়াল।

 

নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের অন্যতম শীর্ষ ব্যাটার শান্তর হঠাৎ অনুপস্থিতি অধিনায়ক লিটন দাস ও কোচের জন্য এক নতুন একাদশ সাজানোর চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে ক্রিকেটপ্রেমীরা ও সতীর্থরা প্রিয় ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর দ্রুত সুস্থতা এবং দ্রুততম সময়ে নতুন উদ্যামে ক্রিকেট মাঠে ফিরে আসার প্রত্যাশা করছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত: নকআউট ম্যাচের আগেই ফিরছেন দেশে

news image

শিকারীকান্দিতে খাসি কাপ ফুটবল: লবাইরকান্দিকে হারিয়ে পাঁচআনি স্পোর্টিং ক্লাবের জয়

news image

জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাইব্রেকারে সরিষাবাড়ী চ্যাম্পিয়ন, রানার্সআপ মেলান্দহ

news image

দেওয়ানগঞ্জে মকিরচর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন, দর্শকদের উপচে পড়া ভিড়

news image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা: বিসিবি অনুমোদন দিল চূড়ান্ত স্কোয়াড, কাল থেকে অনুশীলন

news image

মতলব উত্তরে মিনি খাসি কাপ ফুটবলের ফাইনালে আলোর ঝলক চ্যাম্পিয়ন

news image

খেলাধুলাই পারে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়তে: মতলব উত্তরে আলমগীর সরকার

news image

মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: লটারির রোমাঞ্চে চ্যাম্পিয়ন সাদুল্লাপুর

news image

মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু 

news image

বিচারকদের ফিটনেসে বিসিসি প্রশাসকের উপহার: টেবিল টেনিস সেট ও ট্রেডমিল হস্তান্তর

news image

২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ এবার ‘প্রায় শূন্য’, কাতার আসরের শতকোটি টাকার সিন্ডিকেট ফাঁস

news image

ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ

news image

মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

news image

আইজিপি কাপে সাফল্য: বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমকে ডিআইজির বিশেষ সংবর্ধনা

news image

মতলবে লিটল স্কলার্স হাইস্কুল প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

বরিশালে আন্তঃপুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

news image

বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ

news image

জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো: ক্রীড়া ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

news image

বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হালিম ইউসুফকে সংবর্ধনা

news image

জামালপুরে রণরামপুরে আলহাজ ইয়াসিন আলী সরকার স্মৃতির স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত

news image

জামালপুরে অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

news image

পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান! 

news image

সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!

news image

সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!

news image

সানন্দবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

বেতাগীর কাউনিয়া রাইডার্স  ক্লাবের নতুন  ২০২৬ জার্সি উন্মোচন

news image

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)অফিসার্স কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। 

news image

বগুড়া  আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বগুড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন

news image

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচন করলেন