বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৩ সেপ্টেম্বার ২০২৬ ০৯:১৪ এ.এম
দেওয়ানগঞ্জে মকিরচর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন, দর্শকদের উপচে পড়া ভিড়
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দক্ষিণ মকিরচর ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুরাজ্জামান।
এছাড়া টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি বজায় রাখেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরজান আলী, সহ-সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বিএসসি এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল—কাঠারবিল ক্রীড়াচক্র এবং ঝাউডাংগা ফুটবল একাদশ। খেলাটি শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে, যেখানে দু'পক্ষের খেলোয়াড়রা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।
গ্রামাঞ্চলের এই লোকপ্রিয় খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক মাঠের চারপাশে উপস্থিত হয়ে দুই দলকে করতালি ও উল্লাসের মাধ্যমে উৎসাহিত করেন। মাঠের চারপাশের দর্শক উন্মাদনা এলাকা জুড়ে এক উৎসবমুখর আবহ সৃষ্টি করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা বৃদ্ধি এবং গ্রামীণ ঐতিহ্যের খেলাধুলাকে টিকিয়ে রাখতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী দিনগুলোতেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার জন্য এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
দেওয়ানগঞ্জে মকিরচর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন, দর্শকদের উপচে পড়া ভিড়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা: বিসিবি অনুমোদন দিল চূড়ান্ত স্কোয়াড, কাল থেকে অনুশীলন
মতলব উত্তরে মিনি খাসি কাপ ফুটবলের ফাইনালে আলোর ঝলক চ্যাম্পিয়ন
খেলাধুলাই পারে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়তে: মতলব উত্তরে আলমগীর সরকার
মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: লটারির রোমাঞ্চে চ্যাম্পিয়ন সাদুল্লাপুর
মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু
বিচারকদের ফিটনেসে বিসিসি প্রশাসকের উপহার: টেবিল টেনিস সেট ও ট্রেডমিল হস্তান্তর
২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ এবার ‘প্রায় শূন্য’, কাতার আসরের শতকোটি টাকার সিন্ডিকেট ফাঁস
ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ
মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
আইজিপি কাপে সাফল্য: বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমকে ডিআইজির বিশেষ সংবর্ধনা
মতলবে লিটল স্কলার্স হাইস্কুল প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বরিশালে আন্তঃপুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন
বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ
জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো: ক্রীড়া ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হালিম ইউসুফকে সংবর্ধনা
জামালপুরে রণরামপুরে আলহাজ ইয়াসিন আলী সরকার স্মৃতির স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত
জামালপুরে অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সানন্দবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেতাগীর কাউনিয়া রাইডার্স ক্লাবের নতুন ২০২৬ জার্সি উন্মোচন
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)অফিসার্স কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।
বগুড়া আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বগুড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচন করলেন
‘শেরপুরে গারো পাহাড়ে ৮ শতাধিক রানারের অংশ গ্রহনে হাফ ম্যারাথন অনুষ্ঠিত
শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শেরপুর জেলা
জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত