রবিবার ০৬ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্রীড়া

মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: লটারির রোমাঞ্চে চ্যাম্পিয়ন সাদুল্লাপুর

ফাইনাল খেলায় অতিথি ও খেলোয়াড়দের একাংশ। ফাইনাল খেলায় অতিথি ও খেলোয়াড়দের একাংশ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর যুবসমাজের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ‘ফ্রিজ-টিভিকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে অগণিত দর্শকের উপস্থিতিতে এই শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল ইসলাম বেনু।

গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী এবং মো. ফারুক শিকদার। এ সময় গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাঠের লড়াইয়ে শিরোপার মুখোমুখি হয় সাদুল্লাপুর ইউপি বন্ধুত্ব একাদশ এবং বসুন্ধরা এলপিজি বালুচর একাদশ। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এরপর টাইব্রেকার গড়ালেও সেখানেও দুই দল সমতায় থাকে। অবশেষে নাটకీయ পরিসমাপ্তিতে ভাগ্যনির্ধারণী লটারির মাধ্যমে সাদুল্লাপুর ইউপি বন্ধুত্ব একাদশকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

পুরো ম্যাচটি পরিচালনায় দক্ষতার পরিচয় দেন প্রকৌশলী শফিকুল ইসলাম, মো. ওলিউল্লাহ অলু, শ্যামল কাজী, ছাদরুল আমিন, মো. মুকুল প্রধান, তাজুল ইসলাম, সুমন বেপারী, আলআমিন মজুমদার, কবির প্রধান, আলম প্রধান, কামরুল ইসলাম বাচ্চু, সুমন সরকার ও আক্তার প্রধান।

ফাইনাল ম্যাচটিকে ঘিরে পুরো ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠ ও সংলগ্ন এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। আশপাশের গ্রামগুলো থেকে আসা হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে এই স্নায়ুচাপের খেলাটি উপভোগ করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: লটারির রোমাঞ্চে চ্যাম্পিয়ন সাদুল্লাপুর

news image

মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু 

news image

বিচারকদের ফিটনেসে বিসিসি প্রশাসকের উপহার: টেবিল টেনিস সেট ও ট্রেডমিল হস্তান্তর

news image

২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ এবার ‘প্রায় শূন্য’, কাতার আসরের শতকোটি টাকার সিন্ডিকেট ফাঁস

news image

ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ

news image

মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

news image

আইজিপি কাপে সাফল্য: বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমকে ডিআইজির বিশেষ সংবর্ধনা

news image

মতলবে লিটল স্কলার্স হাইস্কুল প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

বরিশালে আন্তঃপুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

news image

বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ

news image

জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো: ক্রীড়া ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

news image

বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হালিম ইউসুফকে সংবর্ধনা

news image

জামালপুরে রণরামপুরে আলহাজ ইয়াসিন আলী সরকার স্মৃতির স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত

news image

জামালপুরে অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

news image

পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান! 

news image

সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!

news image

সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!

news image

সানন্দবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

বেতাগীর কাউনিয়া রাইডার্স  ক্লাবের নতুন  ২০২৬ জার্সি উন্মোচন

news image

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)অফিসার্স কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। 

news image

বগুড়া  আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বগুড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন

news image

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচন করলেন

news image

‘শেরপুরে গারো পাহাড়ে ৮ শতাধিক রানারের অংশ গ্রহনে হাফ ম্যারাথন অনুষ্ঠিত 

news image

শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শেরপুর জেলা

news image

জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত 

news image

জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত 

news image

হাজিপুর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন

news image

জামালপুরে গ্রীষ্মকালীন  ফাইনাল ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠিত। 

news image

জামালপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত