বুধবার ০১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ

নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার ০১ এপ্রিল ২০২৬ ১২:০৭ এ.এম

বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুসংহত করার লক্ষ্যে বরিশালে শুরু হয়েছে ‘বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬’। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা পুলিশ, বরিশালের বর্ণাঢ্য আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

 বরিশাল জেলা পুলিশের দক্ষ ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ হুমায়ুন কবির। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ব্যাটে-বলের প্রতীকী লড়াইয়ের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান এবং খেলার মাঠে সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরণের আয়োজন জেলাগুলোর মধ্যে সমন্বয় ও সম্প্রীতি আরও দৃঢ় করবে।

 

 উদ্বোধনী এই মাহেন্দ্রক্ষণে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ আলাউল হাসান। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রেঞ্জাধীন বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়বৃন্দ এবং উৎসাহী পুলিশ সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

 ২০২৬ সালের এই আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতায় বরিশাল রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে পুলিশ লাইন্স এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠের চারপাশ সাজানো হয় ব্যানার ও ফেস্টুন দিয়ে। প্রতিটি দলের খেলোয়াড়দের মধ্যে লক্ষ্য করা গেছে প্রবল উদ্দীপনা।

 

বরিশাল রেঞ্জ পুলিশের এই নিয়মিত ক্রীড়া উদ্যোগ জেলাগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েকদিন ব্যাপী এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে শ্রেষ্ঠ দল নির্বাচিত হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ

news image

জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো: ক্রীড়া ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

news image

বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হালিম ইউসুফকে সংবর্ধনা

news image

জামালপুরে রণরামপুরে আলহাজ ইয়াসিন আলী সরকার স্মৃতির স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত

news image

জামালপুরে অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

news image

পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান! 

news image

সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!

news image

সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!

news image

সানন্দবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

বেতাগীর কাউনিয়া রাইডার্স  ক্লাবের নতুন  ২০২৬ জার্সি উন্মোচন

news image

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)অফিসার্স কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। 

news image

বগুড়া  আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বগুড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন

news image

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচন করলেন

news image

‘শেরপুরে গারো পাহাড়ে ৮ শতাধিক রানারের অংশ গ্রহনে হাফ ম্যারাথন অনুষ্ঠিত 

news image

শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শেরপুর জেলা

news image

জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত 

news image

জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত 

news image

হাজিপুর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন

news image

জামালপুরে গ্রীষ্মকালীন  ফাইনাল ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠিত। 

news image

জামালপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

news image

জামালপুরে বানারেরপাড় আরাফাত রহমান  কোকো ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

কাউনিয়া রাইডার্স ক্লাব কর্তৃক ফুট বল টুর্নামেন্ট সিজন-৩

news image

সানন্দবাড়িতে ৫২ তম জিঞ্জিরাম জোনের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

news image

বকশীগন্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  ২০২৫ অনুষ্ঠিত

news image

দেওয়ানগঞ্জ হুসাইন মোহাম্মদ মুছা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন 

news image

সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

news image

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

news image

দেওয়ানগঞ্জ জাতীয় গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত