মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০০ পি.এম
দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
০১ ফেব্রুয়ারি, ২০২৬ জামালপুরের অন্যতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব তারিকুজ্জামান বিপ্লব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা এবং সাবেক পৌর মেয়র এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী মাছুমা আরমিন মিতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ,জামালপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম চান মেম্বার, সহ কোষাধ্যক্ষ মোঃ সুমন আহমেদ,অত্র বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ আনছার শেখ, দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মন্ডল, শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল মুন্সি, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাছুমা আরমিন মিতু তার বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মেধা ও মননের বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে সুনাগরিক তৈরিতে যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।"
সভাপতি আলহাজ্ব তারিকুজ্জামান বিপ্লব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সবসময় সচেষ্ট। আজকের এই আয়োজন তারই একটি অংশ।"
প্রতিযোগিতা শেষে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি