সংগৃহীত ১৯ জুলাই ২০২৬ ১১:২১ পি.এম
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব নিয়ে দেশের ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের জন্য এক বড় সুখবর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ ১৯ জুলাই ২০২৬ তারিখে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে এবার সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কেনায় সরকারের খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বিগত ২০২২ কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, আগের আসরে একটি অডিও-ভিজ্যুয়াল বা গণমাধ্যম খাতের বাইরের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে যুক্ত করে জনগণের করের ৯৮ কোটি টাকা অপচয় করা হয়েছিল, যেখানে বেসরকারি টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব মিলিয়ে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪০ কোটি টাকা। অথচ সেই সময়ে ফিফা পেয়েছিল মাত্র ৩২ লাখ মার্কিন ডলার, বাকি বিশাল অংকের টাকা চলে গিয়েছিল সিন্ডিকেটের পকেটে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় এবার কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরকারের পক্ষ থেকে সরাসরি ফিফার সাথে সফল আলোচনা চালানো হয়। এর ফলে মাত্র ৩৮.৫ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা) পুরো মিডিয়া রাইটস কেনা সম্ভব হয়েছে।"
তিনি আরও জানান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই স্বত্ব পাওয়ার পর দেশের স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কাছে সাব-লাইসেন্স বা উপ-স্বত্ব বিক্রি করেছে। এই সাব-লাইসেন্স থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ফিফাকে পরিশোধ করা মূল খরচ পুরোটাই উঠে এসেছে। ফলে রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় ছাড়াই দেশের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বিটিভিতে বিশ্বকাপের সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন।
বিগত সরকারের আমলের এই বিশাল দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থের অপচয়ের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়ার পর তা আইনগত ব্যবস্থার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ এবার ‘প্রায় শূন্য’, কাতার আসরের শতকোটি টাকার সিন্ডিকেট ফাঁস
ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ
মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
আইজিপি কাপে সাফল্য: বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমকে ডিআইজির বিশেষ সংবর্ধনা
মতলবে লিটল স্কলার্স হাইস্কুল প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বরিশালে আন্তঃপুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন
বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ
জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো: ক্রীড়া ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হালিম ইউসুফকে সংবর্ধনা
জামালপুরে রণরামপুরে আলহাজ ইয়াসিন আলী সরকার স্মৃতির স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত
জামালপুরে অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সানন্দবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেতাগীর কাউনিয়া রাইডার্স ক্লাবের নতুন ২০২৬ জার্সি উন্মোচন
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)অফিসার্স কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।
বগুড়া আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বগুড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচন করলেন
‘শেরপুরে গারো পাহাড়ে ৮ শতাধিক রানারের অংশ গ্রহনে হাফ ম্যারাথন অনুষ্ঠিত
শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শেরপুর জেলা
জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
হাজিপুর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন
জামালপুরে গ্রীষ্মকালীন ফাইনাল ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠিত।
জামালপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জামালপুরে বানারেরপাড় আরাফাত রহমান কোকো ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কাউনিয়া রাইডার্স ক্লাব কর্তৃক ফুট বল টুর্নামেন্ট সিজন-৩
সানন্দবাড়িতে ৫২ তম জিঞ্জিরাম জোনের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত
বকশীগন্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত