দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ৩০ আগষ্ট ২০২৬ ১০:০০ পি.এম
মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখা সম্ভব : আলমগীর সরকার
মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে ইসলামাবাদে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেন, “একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।”
তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট তরুণদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি।
ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে রায়পুর স্পোর্টিং ক্লাব বনাম পশ্চিম সুজাতপুর একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল গোলশূন্য থাকায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে পশ্চিম সুজাতপুর একাদশ ৩-১ গোলে রায়পুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয় অর্জন করে।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ মুন্সী, ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মতলব উত্তরে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারসহ অতিথিরা।
মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু
বিচারকদের ফিটনেসে বিসিসি প্রশাসকের উপহার: টেবিল টেনিস সেট ও ট্রেডমিল হস্তান্তর
২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ এবার ‘প্রায় শূন্য’, কাতার আসরের শতকোটি টাকার সিন্ডিকেট ফাঁস
ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ
মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
আইজিপি কাপে সাফল্য: বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমকে ডিআইজির বিশেষ সংবর্ধনা
মতলবে লিটল স্কলার্স হাইস্কুল প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বরিশালে আন্তঃপুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন
বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ
জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো: ক্রীড়া ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হালিম ইউসুফকে সংবর্ধনা
জামালপুরে রণরামপুরে আলহাজ ইয়াসিন আলী সরকার স্মৃতির স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত
জামালপুরে অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সানন্দবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেতাগীর কাউনিয়া রাইডার্স ক্লাবের নতুন ২০২৬ জার্সি উন্মোচন
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)অফিসার্স কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।
বগুড়া আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বগুড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচন করলেন
‘শেরপুরে গারো পাহাড়ে ৮ শতাধিক রানারের অংশ গ্রহনে হাফ ম্যারাথন অনুষ্ঠিত
শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শেরপুর জেলা
জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
হাজিপুর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন
জামালপুরে গ্রীষ্মকালীন ফাইনাল ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠিত।
জামালপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জামালপুরে বানারেরপাড় আরাফাত রহমান কোকো ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত