মঙ্গলবার ০৮ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্রীড়া

খেলাধুলাই পারে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়তে: মতলব উত্তরে আলমগীর সরকার

খেলাধুলাই পারে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়তে: মতলব উত্তরে আলমগীর সরকার খেলাধুলাই পারে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়তে: মতলব উত্তরে আলমগীর সরকার

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মাঝে নীতি-নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

 

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বক্তব্যে আলমগীর সরকার বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে। তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতিস্বরূপ ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। এ ধরনের আয়োজন এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা ক্ষুদে প্রতিভাদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করা হবে।

 

তিনি আরও জোর দিয়ে বলেন, প্রতিহিংসার রাজনীতি ভুলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল ইসলাম এবং লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন।

আলোচনা সভা শেষে নানা ইভেন্টে বিজয়ী প্রতিভাবান শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরও খবর

news image

খেলাধুলাই পারে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়তে: মতলব উত্তরে আলমগীর সরকার

news image

মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: লটারির রোমাঞ্চে চ্যাম্পিয়ন সাদুল্লাপুর

news image

মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু 

news image

বিচারকদের ফিটনেসে বিসিসি প্রশাসকের উপহার: টেবিল টেনিস সেট ও ট্রেডমিল হস্তান্তর

news image

২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ এবার ‘প্রায় শূন্য’, কাতার আসরের শতকোটি টাকার সিন্ডিকেট ফাঁস

news image

ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ

news image

মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

news image

আইজিপি কাপে সাফল্য: বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমকে ডিআইজির বিশেষ সংবর্ধনা

news image

মতলবে লিটল স্কলার্স হাইস্কুল প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

বরিশালে আন্তঃপুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

news image

বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ

news image

জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো: ক্রীড়া ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

news image

বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হালিম ইউসুফকে সংবর্ধনা

news image

জামালপুরে রণরামপুরে আলহাজ ইয়াসিন আলী সরকার স্মৃতির স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত

news image

জামালপুরে অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

news image

পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান! 

news image

সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!

news image

সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!

news image

সানন্দবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

বেতাগীর কাউনিয়া রাইডার্স  ক্লাবের নতুন  ২০২৬ জার্সি উন্মোচন

news image

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)অফিসার্স কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। 

news image

বগুড়া  আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বগুড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন

news image

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচন করলেন

news image

‘শেরপুরে গারো পাহাড়ে ৮ শতাধিক রানারের অংশ গ্রহনে হাফ ম্যারাথন অনুষ্ঠিত 

news image

শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শেরপুর জেলা

news image

জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত 

news image

জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত 

news image

হাজিপুর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন

news image

জামালপুরে গ্রীষ্মকালীন  ফাইনাল ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠিত।