রবিবার ১৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

বরিশালে বাসদের ‘মানবতার শারদীয় উৎসব’: অর্ধশতাধিক দুঃস্থ নারীকে শাড়ি ও খাবার বিতরণ

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৮ অক্টোবার ২০২৬ ০৮:৩৯ এ.এম

বরিশালে বাসদের ‘মানবতার শারদীয় উৎসব’: অর্ধশতাধিক দুঃস্থ নারীকে শাড়ি ও খাবার বিতরণ বরিশালে বাসদের ‘মানবতার শারদীয় উৎসব’: অর্ধশতাধিক দুঃস্থ নারীকে শাড়ি ও খাবার বিতরণ

বরিশালে বাসদের উদ্যোগে দুঃস্থ নারীদের মধ্যে শাড়ি ও খাবার বিতরণ

বরিশালে ‘মানবতার শারদীয় উৎসব ২০২৬’ উপলক্ষে অর্ধশতাধিক দুঃস্থ নারীর মধ্যে শাড়ি ও উৎসবের খাবার বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা।

 

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় ‘উৎসবের আনন্দ পৌঁছে যাক সকল দুয়ারে’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী। সভা পরিচালনা করেন সুজন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন বাসদ নেতা শহিদুল হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহসভাপতি রিতা বেপারী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তারসহ অন্যরা।

 

বক্তারা বলেন, উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করে। কিন্তু অর্থনৈতিক বৈষম্য ও সাম্প্রদায়িকতার কারণে অনেক মানুষ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হন। তাই সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক দুঃস্থ নারীর মধ্যে শাড়ি ও উৎসবের খাবার বিতরণ করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশালে বাসদের ‘মানবতার শারদীয় উৎসব’: অর্ধশতাধিক দুঃস্থ নারীকে শাড়ি ও খাবার বিতরণ

news image

শুভ মহালয়া ২০২৬: চণ্ডীপাঠে দেবী দুর্গার আবাহন ও দেবীপক্ষের সূচনা

news image

বরিশালে দুর্গোৎসব উদযাপনে বিসিসি'র প্রস্তুতিমূলক সভা ও অনুদান প্রদান

news image

শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ: আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার বার্তা

news image

মতলবে ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক ও দোয়া মাহফিল

news image

মতলব উত্তরে সীরাতুন্নবী (সা.) মাহফিল: রাসুলের আদর্শেই মানবজীবনের কল্যাণ—বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন

news image

মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিজবুল্লাহর কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

মতলবে আউলিয়াবাগ দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

news image

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নুরুল হক সরকারের উদ্যোগে দোয়া ও তাবারক বিতরণ

news image

চাঁদপুরের লবাইরকান্দিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

news image

১৩৩ দেশকে হারিয়ে বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাইয়ে সংবর্ধনা

news image

মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি

news image

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু: ভক্তদের ঢলে মুখরিত রাজপথ

news image

ত্যাগ ও ন্যায়ের মহিমায় ভাস্বর পবিত্র আশুরা: মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর এক ঈমানি চেতনা

news image

বারদী আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব: নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড

news image

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা: গুরুত্ব, করণীয় ও আমাদের দায়িত্ব

news image

মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

news image

মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ

news image

হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা

news image

জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।

news image

নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন

news image

জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা

news image

মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার

news image

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

news image

এ বছর রমজান ২৯ নাকি ৩০  দিন হবে যা জানা গেল!

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

news image

ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!