বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৯ মার্চ ২০২৬ ০২:৪৮ পি.এম
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
জামালপুর জেলার সদর উপজেলার নান্দিনার নিকটবর্তী বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, দুখি, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সাথে গুণীজন সংবর্ধনাও দেয়া হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুরে বানারেরপাড় এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল্লাহ আলমাসের সভাপতি এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানব সম্পদ কমপ্লায়েন্স এন্ড লিগ্যাল এফেয়ার্স এর ব্যবস্থাপক আজহার হোসেন, ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আনিছুর রহমান, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পপ কর্মকর্তা ডা: আহসান হাবীব আদনান, ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কেরামত উল্লাহ উজ্জল,
শাহাদত শাহরিয়ার এন্ড কিবরিয়া চাটার্ড একাউন্ট্যান্ট এসিএ পার্টনার শাহরিয়ার শাহ পরাগ, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডা: সালেহ মাহদী, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নোমানোর রশিদ নয়ন, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক সিরাতুল আমিন সিফাত, ময়মনসিংহ জেলার গৌরিপুর সরকারি কলেজের প্রভাষক হাবিবুল্লাহ।
ঈদ সামগ্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে আরো যারা নিরলসভাবে কাজ করেন তারা হলেন বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি বাবুল হোসেন, সহসভাপতি মোশারফ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, কোষাধ্যক্ষ সবুর রহমান, সহকোষাধ্যক্ষ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাহদত হোসেন সোহেল, দপ্তর সম্পাদক আল মামুন, সদস্য রিয়াসাত রুবেল, মুমিনুর রহমান, সাইদুর রহমান, শাহীন আলম বিদ্যুৎ।
জানা গেছে, গত প্রায় এক দশক ধরে বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশন এলাকার গরীব দুখি, অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংস্থাটি প্রতি বছর ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, দরিদ্র কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ, অসহায় গরিব মানুষের চিকিৎসায় নগদ অর্থ বিতরণসহ সমাজের নানা বিষয়ে সহায়তা করে যাচ্ছে। দেশে ও বিদেশে যারা বিত্তবান মানুষ আছে তাদের নিকট থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে সংগঠনকটি এলাকার গরিব মানুষের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করে আসছে।
ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টির কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে। তাদের সমাজসেবামূলক কাজের অগ্রগতি সত্যি প্রশংসার দাবি রাখে। সামনের দিনগুলোতে এ সংগঠনটির কার্যক্রম আরো গতিশীলভাবে এগুবো বলে আমরা বিশ্বাস করি। আজ প্রায় ৪০০ শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মতলবে ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক ও দোয়া মাহফিল
মতলব উত্তরে সীরাতুন্নবী (সা.) মাহফিল: রাসুলের আদর্শেই মানবজীবনের কল্যাণ—বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিজবুল্লাহর কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মতলবে আউলিয়াবাগ দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নুরুল হক সরকারের উদ্যোগে দোয়া ও তাবারক বিতরণ
চাঁদপুরের লবাইরকান্দিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
১৩৩ দেশকে হারিয়ে বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাইয়ে সংবর্ধনা
মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু: ভক্তদের ঢলে মুখরিত রাজপথ
ত্যাগ ও ন্যায়ের মহিমায় ভাস্বর পবিত্র আশুরা: মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর এক ঈমানি চেতনা
বারদী আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব: নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা: গুরুত্ব, করণীয় ও আমাদের দায়িত্ব
মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বছর রমজান ২৯ নাকি ৩০ দিন হবে যা জানা গেল!
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
পাথরঘাটায় যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা
পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার, ফরিদপুরের মতবিনিময় সভা!
জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত