দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০৩ আগষ্ট ২০২৬ ০৫:৩১ পি.এম
মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরি এলাকায় অবস্থিত শ্রী শ্রী গৌর-নিতাই আশ্রম মন্দির প্রাঙ্গণে রবিবার (২ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে মন্দির পরিচালনা কমিটি স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে মন্দির দখলের চেষ্টা, মিথ্যা মামলা, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অখিল চন্দ্র লিটন। তিনি বলেন, বর্তমান পরিচালনা কমিটি নিয়মিতভাবে মন্দির পরিচালনা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসলেও স্থানীয় শ্রী সুনীল চন্দ্র দেবনাথ তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা, হয়রানি, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।
তিনি অভিযোগ করে বলেন, সুনীল চন্দ্র দেবনাথ মন্দিরে ভক্তদের যাতায়াত ও পূজা-অর্চনায় বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছেন। পাশাপাশি মন্দিরের উন্নয়নমূলক কাজ বন্ধ করার চেষ্টা করছেন এবং মন্দির দখলের পাঁয়তারা করছেন। এসব কারণে মন্দিরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন চন্দ্রশীল বলেন, বর্তমান কমিটির মাধ্যমে মন্দিরের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু সুনীল চন্দ্র দেবনাথ একের পর এক থানায় ও আদালতে মিথ্যা মামলা করে কমিটিকে হয়রানি করছেন। এতে মন্দির পরিচালনায় চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সুনীল চন্দ্র দেবনাথ মন্দিরের জমি নিজের নামে দাবি করার চেষ্টা করছেন। এ উদ্দেশ্যে অন্য একজন ব্যক্তিকে সম্পৃক্ত করে মন্দিরের জমি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। তার দাবি, এর মাধ্যমে মন্দিরের সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বলরাম গোস্বামী বলেন, প্রায় দুই দশক ধরে তিনি মন্দিরটির সঙ্গে সম্পৃক্ত। অতীতে মন্দিরটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হলেও সাম্প্রতিক সময়ে উদ্ভূত বিরোধের কারণে পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি অভিযোগ করেন, বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা করা হয়েছে, যা মন্দিরের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তিনি মতলব উত্তর উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অভিযুক্ত শ্রী সুনীল চন্দ্র দেবনাথ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলব না। যা বলার কাগজে বলব।
সংবাদ সম্মেলনে মন্দির পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু: ভক্তদের ঢলে মুখরিত রাজপথ
ত্যাগ ও ন্যায়ের মহিমায় ভাস্বর পবিত্র আশুরা: মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর এক ঈমানি চেতনা
বারদী আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব: নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা: গুরুত্ব, করণীয় ও আমাদের দায়িত্ব
মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বছর রমজান ২৯ নাকি ৩০ দিন হবে যা জানা গেল!
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
পাথরঘাটায় যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা
পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার, ফরিদপুরের মতবিনিময় সভা!
জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজিবপুরের পাখিউড়া বাজার জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বাণী অর্চনার মাধ্যমে পাথরঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবীর আবহন
কুড়িগ্রামে ধরলা সেতুর পূর্বপাড়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
পটুয়াখালীর কলাপাড়ার ২৮ রাখাইন পল্লীতে বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা