ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি ০৫ এপ্রিল ২০২৬ ১২:১১ পি.এম
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নাটোরে খ্রিস্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ পালিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল থেকেই জেলার বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীগুলো ছিল উৎসবমুখর।
নাটোর জেলার সবচাইতে বড় খ্রিস্টান ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক চার্চে বিশেষ গুরুত্বের সাথে দিনটি পালন করা হয়। উৎসব উপলক্ষে এদিন সকালে চার্চে পৃথক দুটি প্রধান খ্রিস্টযাগ (বিশেষ প্রার্থনা) অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল ৭টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায় শুরু হয়।
এই বিশেষ খ্রিস্টযাগ পরিচালনা করেন গির্জার প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা। প্রার্থনায় সহায়তা করেন সহকারী পাল-পুরোহিত ফাদার ডক্টর শংকর ডমিনিক গমেজ, ফাদার নিখিল এন্ড্রু গমেজ ও ফাদার আলবার্ট বকুল ক্রুশ। প্রার্থনায় বিশ্বশান্তি ও মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খ্রিস্টধর্মের বিশ্বাস অনুযায়ী, মানবজাতিকে পাপ থেকে মুক্ত করতে যীশু খ্রিস্ট ৪০ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করেন। কিন্তু মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রবিবারে তিনি পুনরায় জীবিত বা পুনরুত্থিত হন। যীশুর এই পুনরুত্থানের দিনটিকেই খ্রিস্টান সম্প্রদায় ‘ইস্টার সানডে’ হিসেবে পালন করে। এর আগে টানা ৪০ দিন অনুসারীরা উপবাস বা রোজা পালন করেন এবং আত্মশুদ্ধির চেষ্টা করেন।
গির্জায় ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনা শেষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা উৎসবে মেতে ওঠেন। গির্জা চত্বরে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এরপর নিজ নিজ পাড়া ও এলাকায় সামাজিক বৈঠকে অংশ নেন তারা। বাড়িতে বাড়িতে চলে উন্নতমানের খাবার ও পিঠাপুলির আয়োজন। দিনটি উপলক্ষে আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত এবং আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে নাটোরে ইস্টার সানডের সমাপ্তি ঘটে।
মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু: ভক্তদের ঢলে মুখরিত রাজপথ
ত্যাগ ও ন্যায়ের মহিমায় ভাস্বর পবিত্র আশুরা: মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর এক ঈমানি চেতনা
বারদী আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব: নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা: গুরুত্ব, করণীয় ও আমাদের দায়িত্ব
মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বছর রমজান ২৯ নাকি ৩০ দিন হবে যা জানা গেল!
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
পাথরঘাটায় যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা
পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার, ফরিদপুরের মতবিনিময় সভা!
জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজিবপুরের পাখিউড়া বাজার জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বাণী অর্চনার মাধ্যমে পাথরঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবীর আবহন
কুড়িগ্রামে ধরলা সেতুর পূর্বপাড়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
পটুয়াখালীর কলাপাড়ার ২৮ রাখাইন পল্লীতে বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা