দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০৭ নভেম্বার ২০২৬ ০৯:৫১ পি.এম
মতলব উত্তরে পিএইচপি কোরআনের আলোর ১৯তম আসরের অডিশন অনুষ্ঠিত
মতলব উত্তরে পিএইচপি কোরআনের আলোর ১৯তম আসরের অডিশন অনুষ্ঠিত
হাফেজ মাওলানা আবু ইউসুফ (রহিমাহুল্লাহ) প্রতিষ্ঠিত পিএইচপি কোরআনের আলোর ১৯তম আসরের ‘প্রতিভার সন্ধানে’ প্রতিযোগিতার চাঁদপুর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় এ অডিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টেলিফোন কনফারেন্সে সভাপতির বক্তব্য রাখেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাজাকাত হারুন মানিক। প্রধান অতিথি ও বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মো. শুয়াইবুর রহমান ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএইচপি কোরআনের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি কারী এইচ এম মাইনুদ্দিন খান।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাসরুরুল হক, মুফতি শাহাদাত হোসেন, মুফতি শাহ পরান, পাঁচগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন ফকির।
অডিশনে চাঁদপুর জেলার বিভিন্ন মাদ্রাসার মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে পরবর্তী পর্বের জন্য চারজন প্রতিযোগী ইয়েসকার্ড অর্জন করেন।
নির্বাচিতরা হলেন—মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার ছাত্র মাহিন, হাজীগঞ্জ বাইতুল নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ফাহিম, একলাশপুর ইউনিয়নের নেজামী মেঘদাদ বিন আছয়াত মাদ্রাসার ছাত্র মো. আবদুল্লাহ এবং উত্তর ঠাকুরচর আমিরুল মুমিনিন মাদ্রাসার ছাত্র মো. ইসরাফিল।
আয়োজক সূত্রে জানা যায়, ২০২৭ সালের পবিত্র রমজানের প্রথম দিন থেকে ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিযোগিতার মূল পর্বের অনুষ্ঠান প্রচার করা হবে। পুরো প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সর্বমোট ২৫ লাখ টাকার পুরস্কারের ব্যবস্থা রয়েছে। পবিত্র কোরআনের আলোয় নতুন প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উৎসাহিত করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
মতলব উত্তরে পিএইচপি কোরআনের আলোর ১৯তম আসরের অডিশন অনুষ্ঠিত
শারদীয় দুর্গোৎসবে জামালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ পরিদর্শন ও দিকনির্দেশনা
দেওয়ানগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পাশে কাউন্সিলর প্রার্থী আলাউদ্দিন আল মামুন, পূজামণ্ডপে অর্থ সহায়তা
বরিশালে বাসদের ‘মানবতার শারদীয় উৎসব’: অর্ধশতাধিক দুঃস্থ নারীকে শাড়ি ও খাবার বিতরণ
শুভ মহালয়া ২০২৬: চণ্ডীপাঠে দেবী দুর্গার আবাহন ও দেবীপক্ষের সূচনা
বরিশালে দুর্গোৎসব উদযাপনে বিসিসি'র প্রস্তুতিমূলক সভা ও অনুদান প্রদান
শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ: আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার বার্তা
মতলবে ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক ও দোয়া মাহফিল
মতলব উত্তরে সীরাতুন্নবী (সা.) মাহফিল: রাসুলের আদর্শেই মানবজীবনের কল্যাণ—বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিজবুল্লাহর কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মতলবে আউলিয়াবাগ দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নুরুল হক সরকারের উদ্যোগে দোয়া ও তাবারক বিতরণ
চাঁদপুরের লবাইরকান্দিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
১৩৩ দেশকে হারিয়ে বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাইয়ে সংবর্ধনা
মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু: ভক্তদের ঢলে মুখরিত রাজপথ
ত্যাগ ও ন্যায়ের মহিমায় ভাস্বর পবিত্র আশুরা: মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর এক ঈমানি চেতনা
বারদী আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব: নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা: গুরুত্ব, করণীয় ও আমাদের দায়িত্ব
মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত