মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ১৯ মার্চ ২০২৬ ১২:৪৭ পি.এম
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী তালুকদার বাড়ি সংলগ্ন জামে মসজিদকে কেন্দ্র করে কমিটি গঠন নিয়ে বিরোধ ও অপপ্রচারের অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) বেতাগী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক লিখিত অভিযোগে মসজিদের প্রতিষ্ঠাতা, জমিদাতা, দীর্ঘদিনের সভাপতি, ইমাম ও খতিব মোঃ আরিফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মসজিদের মূল কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে অবৈধভাবে নতুন কমিটি গঠনের চেষ্টা করছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় মোঃ আব্দুল ছাত্তার তালুকদার নিজেকে মসজিদের সভাপতি দাবি করলেও তিনি নিয়মিত নামাজে অংশগ্রহণ করেন না এবং মসজিদের জন্য কোনো জমি দান করেননি। এছাড়া মোঃ ইব্রাহিম নামের আরেক ব্যক্তি নিজেকে ইমাম হিসেবে পরিচয় দিচ্ছেন। তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
আরিফ হোসেন আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ একটি অনলাইন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তার দাবি, মসজিদের জন্য এখন পর্যন্ত কোনো সরকারি অনুদানই বরাদ্দ হয়নি।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে বলেন, ইসলামী ফাউন্ডেশন তার আবেদনটি আমলে না নিয়ে প্রতিপক্ষের আবেদন গ্রহণ করেছে।
সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে যেন বিভ্রান্তি দূর করা হয় এবং এলাকার শান্তিপ্রিয় মানুষ উপকৃত হয়।
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বছর রমজান ২৯ নাকি ৩০ দিন হবে যা জানা গেল!
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
পাথরঘাটায় যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা
পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার, ফরিদপুরের মতবিনিময় সভা!
জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজিবপুরের পাখিউড়া বাজার জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বাণী অর্চনার মাধ্যমে পাথরঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবীর আবহন
কুড়িগ্রামে ধরলা সেতুর পূর্বপাড়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
পটুয়াখালীর কলাপাড়ার ২৮ রাখাইন পল্লীতে বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা
বিজয়া দশমীর দিনে পূজার আনন্দ এবং উৎসবের আমেজে মেতে উঠেছে বরগুনার সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মেের লোকজন
শেরপুরে জমে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব
রাজিবপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত
শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে পুলিশ মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, জামালপুর
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পুলিশ মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী জেলা!
শেরপুরে বিএনপির নেত্রী ডা, সানসিলা পুজামন্ডপে আর্থিক অনুদান দিলেন
সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাংচুর গ্রেপ্তার এক