দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ১০:৪৫ পি.এম
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় একটি মসজিদের মিনার নির্মাণের মালামাল বহনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২০ এপ্রিল) সকালে পৌরসভার জোরখালী গ্রামের উত্তরপাড়া বায়তুন নাজাত জামে মসজিদে এই ঘটনা ঘটে। ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে স্থানীয় একটি পরিবারের এমন বাধায় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বায়তুন নাজাত জামে মসজিদের মিনার নির্মাণের কাজ চলছিল। রোববার সকালে নির্মাণকাজের প্রয়োজনীয় সামগ্রী একটি ছোট ট্রাকে করে মসজিদের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় গ্রামের মনির হোসেনের ছেলে জমির হোসেন ও তার পরিবারের সদস্যরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং মালামাল বহনে বাধা দেন। এর ফলে মিনার নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় সমাজসেবকদের মধ্যে হাবিবুর রহমান, হুমায়ুন সরকার, আমিন মিয়াজী এবং বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বলেন, "জমির হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ব্যবহার নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য হলেও তারা প্রায়ই বিভিন্ন অজুহাতে বাকবিতণ্ডা সৃষ্টি করে। এখন তারা আল্লাহর ঘরের কাজেও বাধা দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের এহেন কর্মকাণ্ডে আমরা গ্রামবাসী অতিষ্ঠ।"
বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত জমির হোসেন বলেন, "আমার বাড়ির সামনে দিয়ে ভারী যানবাহন বা লোকজন যাতায়াত করলে আমাদের বাড়ির নারীদের পর্দা ও চলাচলে অসুবিধা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করেই আমি এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ রেখেছি।"
ধর্মীয় কাজে এমন বাধার সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করে মিনার নির্মাণের কাজ নির্বিঘ্ন করার দাবি জানান।
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বছর রমজান ২৯ নাকি ৩০ দিন হবে যা জানা গেল!
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপারের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
পাথরঘাটায় যাকাতের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা
পাথরঘাটায় ‘মাহে রমজানের পবিত্র সুর ২০২৬’ তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার, ফরিদপুরের মতবিনিময় সভা!
জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজিবপুরের পাখিউড়া বাজার জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বাণী অর্চনার মাধ্যমে পাথরঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবীর আবহন
কুড়িগ্রামে ধরলা সেতুর পূর্বপাড়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী
পটুয়াখালীর কলাপাড়ার ২৮ রাখাইন পল্লীতে বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা
বিজয়া দশমীর দিনে পূজার আনন্দ এবং উৎসবের আমেজে মেতে উঠেছে বরগুনার সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মেের লোকজন
শেরপুরে জমে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব
রাজিবপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত
শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে পুলিশ মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, জামালপুর
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পুলিশ মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী জেলা!
শেরপুরে বিএনপির নেত্রী ডা, সানসিলা পুজামন্ডপে আর্থিক অনুদান দিলেন