সোমবার ২৩ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

‘বিএনপির মিডিয়া সেক্টর অত্যন্ত দুর্বল’: সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্রাফিল আলমের পোস্ট

শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সাথে সাবেক ছাত্রনেতা ইস্রাফিল আলম। শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সাথে সাবেক ছাত্রনেতা ইস্রাফিল আলম।

‘বিএনপির মিডিয়া সেক্টর অত্যন্ত দুর্বল’: সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ছাত্রনেতা ইস্রাফিল আলম

​দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিএনপির মিডিয়া সেক্টর যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতা ইস্রাফিল আলম।
​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দলের মিডিয়া ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।


​স্থানীয় পর্যায়ের বাস্তবতা উল্লেখ করে ইস্রাফিল আলম তাঁর পোস্টে লেখেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির দলীয় কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার জন্য অনেক সাংবাদিক রয়েছেন। তবে তাঁরা কেবল নিয়মিত বা অনুষ্ঠিত কর্মসূচির সংবাদই প্রকাশ করেন; দলের প্রয়োজনীয় বার্তা বা কর্মসূচির মূল বিষয়গুলো যেভাবে ফুটিয়ে তোলা দরকার, তা যথাযথভাবে উঠে আসছে না।


​তিনি আরও উল্লেখ করেন, বিএনপির কর্মসূচি, সাংগঠনিক অর্জন, জনসম্পৃক্ততা ও ইতিবাচক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় আদর্শে বিশ্বাসী ও দক্ষ মিডিয়া টিমের কোনো বিকল্প নেই। শুধু মতলব উত্তর নয়, দেশের প্রতিটি পর্যায়ে বিএনপির মিডিয়া ব্যবস্থাপনা ঢেলে সাজানো এবং দলীয় আদর্শের অনুসারী সাংবাদিক তৈরি করা প্রয়োজন। দলের পক্ষে সংবাদ পরিবেশন, সঠিক তথ্য সরবরাহ এবং সংবাদ সম্মেলন আয়োজন থেকে শুরু করে সব ধরনের কর্মসূচি বিশ্বস্ত ও দলীয় মনোভাবাপন্ন গণমাধ্যমকর্মীদের মাধ্যমে প্রচার করা উচিত বলে তিনি মত দেন।


​এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে কিছু গণমাধ্যমকর্মীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই ছাত্রনেতা মন্তব্য করেন, তৃণমূল পর্যায়ে কিছু সাংবাদিক বিএনপির অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য আওয়ামী লীগের কাছে পৌঁছে দিয়ে দলের বিশেষ ক্ষতি করছেন, যা ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে এখনই সতর্ক ও সজাগ না হলে তা দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।


​সংশ্লিষ্ট মহলের মতে, সাবেক ছাত্রনেতা ইস্রাফিল আলমের এই বক্তব্য দলের নীতিনির্ধারক ও স্থানীয় নেতৃবৃন্দের জন্য আত্মসমালোচনার একটি বিষয় হতে পারে। মিডিয়া সেক্টরকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং কার্যকর কর্মসূচি গ্রহণ করা জরুরি বলে পোস্টে গুরুত্বারোপ করা হয়েছে।
 

আরও খবর

news image

‘বিএনপির মিডিয়া সেক্টর অত্যন্ত দুর্বল’: সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্রাফিল আলমের পোস্ট

news image

মতলব উত্তরের ছেংগারচরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

news image

চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

news image

চাঁদপুরের ছেংগারচরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

news image

সব ভোট পেলেও বিএনপির চেয়ারম্যান হওয়া কঠিন: বাকেরগঞ্জ বিএনপি নেতা গোলাম মস্তফা সিকদার

news image

নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত

news image

দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত

news image

চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার

news image

মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি

news image

মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর

news image

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

news image

মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল

news image

মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

news image

অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

news image

গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

news image

মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী

news image

পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"

news image

আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।

news image

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ

news image

আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল

news image

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল

news image

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

news image

মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন